বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে কৃষি জমি কাটায় ভেকুর ব্যাটারি জব্দ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ২:৫৯ এম
শাহরাস্তিতে কৃষি জমি কাটায় ভেকুর ব্যাটারি জব্দ

শাহরাস্তি উপজেলায় অনুমতিবিহীনভাবে ভেকুর মাধ্যমে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ জুন) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার চিতোষী পূর্ব ইউপির  কসবা, বড়তুলা ও কাদরা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও)  বিজ্ঞ নির্বাহি ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের নির্দেশে অভিযান পরিচালনা করেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

অভিযানকালে দেখা যায়, ব্যক্তিমালিকানাধীন জমি থেকে ভেকুর মাধ্যমে মাটি উত্তোলনের ফলে পাশ্ববর্তী জমির ক্ষতিসাধন হচ্ছে। এ ধরনের অভিযোগের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে একটি স্থানে ব্যবহৃত ১টি ভেকুর ২টি ব্যাটারি জব্দ করা হয়। এ সময় উপজেলা আনসার সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মাটি উত্তোলন করতে পারে না। অবৈধভাবে মাটি কাটার কারণে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরের অভিযান অব্যাহত থাকবে।

Model Hospital

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, স্থানীয়দের অভিযোগ এবং জেলা প্রশাসকের নির্দেশনার আলোকে অভিযান পরিচালনা করা হয়েছে। যারা মাটি উত্তোলনের সঙ্গে জড়িত, তাদের যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনুমতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি বিধি-বিধান উপেক্ষা করে কেউ অবৈধভাবে মাটি উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।