শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ফারুক হাসানের নির্বাচনী শোডাউন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:৪৯ পিএম
নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ফারুক হাসানের নির্বাচনী শোডাউন

চাঁদপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি এবং কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সহ-সভাপতি ২ নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হাসানের সমর্থনে দুই শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

চাঁদপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি এবং কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সহ-সভাপতি ২ নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হাসানের সমর্থনে আলোচনা সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে প্রায় দুই শতাধিক স্থানীয় নেতাকর্মীকে সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
উক্ত আলোচনা সভা ও মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মতলব দক্ষিণ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফেজ মোঃ নেয়ামত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী হাসান, সদস্য সচিব মোঃ কাউসার আলম দেওয়ানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হাসান বলেন, আমি এই ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করতে চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠন এবং উন্নয়নের ধারাকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আমি একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদের আদর্শকে ধারণ করে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমি কাজ করে যাব।ইউনিয়নের প্রতিটি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব এবং সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করব।
তিনি দেশ-বিদেশে অবস্থানরত নায়েরগাঁওবাসীর দোয়া, পরামর্শ ও সমর্থন কামনা করেছেন, যাতে ভবিষ্যতে জনগণের প্রত্যাশা পূরণ করে একটি জনবান্ধব, স্বচ্ছ ও উন্নয়নমুখী মডেল ইউনিয়ন গড়ে তুলতে পারেন।
আলোচনা সভা শেষে ফারুক হাসানের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। নেতাকর্মীরা এ সময় ফারুক হাসানের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী নির্বাচনে তাঁর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital