শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর ও দক্ষিণের চার যুবনেতা কেন্দ্রীয় যুবদলে পদায়নে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:৫৪ পিএম
মতলব উত্তর ও দক্ষিণের চার যুবনেতা কেন্দ্রীয় যুবদলে পদায়নে আনন্দ মিছিল
মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার কৃতি সন্তান জিয়াউর রহমান জিয়া কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি, আশরাফুর রহমান বাবু যুগ্ম সাধারণ সম্পাদক, নাছির উদ্দীন সরকার শাওন সহ-সাংগঠনিক সম্পাদক ও মেজবাহ উদ্দিন মেজু সহ-ক্রীড়া সম্পাদক নির্বাচিত হওয়ায় মতলব উত্তর উপজেলা যুবদল এবং ছেংগারচর পৌর যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন শনিবার বিকালে ছেংগারচর কলেজ রোড থেকে মিছিলটি শুরু হয়ে থানা রোড প্রদক্ষিণ করে সুরুজ প্লাজার সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন মুরাদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক  শাহআলম লস্কর, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ সুন্সি, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন’সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, রাজপথ কখনো বেইমানী করে না। যার যে পরিশ্রম সে অনুযায়ী মুল্যায়ন পেয়ে যায়। আমাদের মতলবের ত্যাগী নেতাদের কেন্দ্রীয় যুবদলে পদায়ন পাওয়ায় আমরা আনন্দিত। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ জালাল উদ্দিন ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital