বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় গভীর রাতে নতুনঘর ভাঙচুরের অভিযোগ

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
কচুয়ায় গভীর রাতে নতুনঘর ভাঙচুরের অভিযোগ

কচুয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাতের অন্ধকারে নতুন ঘর ভেঙ্গে তছনছ করে ফেলে দেওয়ার অভিযোগ।

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের দোঘর গ্রামে জমিজমা বিরোধের জের ধরে নতুন ঘর ভেঙে ফেলে তছনছ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার দিবাগত রাতে ওই গ্রামের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিল্লাল হোসেন জানান, আমার স্ত্রী জাহানারা বেগমের ওয়ারিশ  সম্পত্তি ৯ শতাংশ জমির উপর (৫ জুন) শুক্রবার নতুন  ঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ ওই গ্রামের মৃত কাজী মোস্তফা কামালের ছেলে  ইমরান হোসেন গংরা বাঁধা প্রদান করেছেন। এ সময়  ঘর ভেঙ্গে ফেলে দিবে বলে  আমাদেরকে হুমকি ধামকি প্রদান করে ইমরান হোসেন  ও তার ভাই রবিউল ইসলাম। ওইদিন রাতে কোন এক সময়  আমরা না থাকায় ওই সুযোগ নিয়ে নতুন ঘরটি ভেঙ্গে তছনছ করে অন্য জায়গায় ফেলে দেয় । এতে আমার প্রায় চার লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী বিল্লাল হোসেন আরো বলেন, ইমরান হোসেন আমার স্ত্রীর ভাইয়ের ছেলে। আমার স্ত্রী তার ওয়ারিশের জায়গায় দখল করতে গেলে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করেন এবং আমাদের উপর আক্রমণ করার জন্য বিভিন্ন পরিকল্পনা করে থাকেন।
বিবাদী ইমরান হোসেন জানান, মূলত  ৯ শতাংশ জায়গার মধ্যে  আমার ফুফু ওয়ারিশ হিসেবে সকল জমিজমার হিসাব অনুযায়ী দুই শতাংশ জায়গা পায়। দুই শতাংশ জায়গার থেকে আমাদের বাবা ও চাচাদের ৭ শতাংশ জায়গায় উপর বহিরাগত লোকজন ভাড়া করে এনে জোরপূর্বক ভাবে ঘর নির্মাণ করেন বিল্লাল হোসেন। ঘর কে বা কারা ভাঙছে আমাদের জানা নেই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital