বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাসিক সভায় অনুপস্থিত, ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান আলমগীর সাময়িক বরখাস্ত

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৬:৫৮ পিএম
মাসিক সভায় অনুপস্থিত, ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান আলমগীর সাময়িক বরখাস্ত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন রিপনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। ইউনিয়ন পরিষদের ধারাবাহিক মাসিক সভায় দীর্ঘ সময় অনুপস্থিত থাকার অভিযোগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন ২০২৫ সালের ২৮ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত ইউনিয়ন পরিষদের ধারাবাহিক মাসিক সভাগুলোতে উপস্থিত হননি। পরপর তিনটি মাসিক সভায় অনুপস্থিত থাকার বিষয়টি আইনগতভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তার এ ধরনের অনুপস্থিতি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর বিধান পরিপন্থী। ফলে তার মাধ্যমে ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত বলে বিবেচিত হয়েছে।
এ প্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(ক) ধারায় অপরাধ সংঘটিত হয়েছে মর্মে প্রতীয়মান হওয়ায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অবিলম্বে কার্যকর হবে।
স্থানীয় সরকার বিভাগের এ সিদ্ধান্তের পর ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে নতুন দায়িত্ব বণ্টন ও পরবর্তী করণীয় বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে জানতে চেয়ারম্যান আলমগীর হোসেন রিপনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital