বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ পৌর ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা হেলু মেম্বারের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৮:১৫ পিএম
হাজীগঞ্জ পৌর ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা হেলু মেম্বারের

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে পুনরায় প্রার্থীতা ঘোষণা করেছেন দলের প্রবীণ নেতা ও সাবেক সভাপতি হেলাল উদ্দিন হেলু মেম্বার।

তিনি হাজীগঞ্জ পৌরসভা বিএনপির সদস্য এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপির দুঃসময়ে যখন অনেকেই দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তখন তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দলের দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক জীবনের বিভিন্ন ত্যাগ-তিতিক্ষার কথা উল্লেখ করে হেলাল উদ্দিন হেলু বলেন, ১৯৯৭ সালে বিএনপির রাজনীতি করতে গিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় তিনি গুরুতর আহত হন। ওই হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে ২৮টি ক্ষত সৃষ্টি হয়। একপর্যায়ে তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে। পরে ঢাকার একটি হাসপাতালে দীর্ঘ এক মাস চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

এছাড়া ২০১৮ সালের ২০ ডিসেম্বর তৎকালীন সরকারের আমলে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে যায় বলেও তিনি দাবি করেন। পরবর্তীতে বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে তিনি মুক্তি লাভ করেন।

Model Hospital

হেলাল উদ্দিন হেলু মেম্বার বলেন, বিএনপির নেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক ভাইয়ের নেতৃত্বের প্রতি তার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি মনে করেন, দল অবশ্যই যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে।

তিনি আরও বলেন, “আমি যদি পুনরায় হাজীগঞ্জ পৌর ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত হই, তাহলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। জনগণের কল্যাণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

এ সময় তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি পদে তার প্রার্থীতা ঘোষণা করে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর দোয়া এবং সহযোগিতা কামনা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital