বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে বোরো ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৮:১৭ পিএম
হাজীগঞ্জে বোরো ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

হাজীগঞ্জে সরকারি বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ জুন) সকালে উপজেলা খাদ্য গুদামে উপজেলা ধান সংগ্রহ ক্রয় কমিটির আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ধান সংগ্রহ ক্রয় কমিটির সভাপতি মো. ইবনে আল জায়েদ হোসেন। তিনি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহের এ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং সংশ্লিষ্টদের সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফারজানা মিলি, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কামাল হোসেন পাটওয়ারী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: নুরুজ্জামানসহ কৃষি ও খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মো. ইবনে আল জায়েদ হোসেন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এতে কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।