বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিজরা বাজারে পিএমকের ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৫ শতাধিক মানুষ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:৩৬ পিএম
বিজরা বাজারে পিএমকের ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৫ শতাধিক মানুষ
কুমিল্লা অঞ্চলের বিজরা বাজার শাখা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে অতিদরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) বিজরা বাজার শাখা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগী বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
সকাল থেকে শুরু হওয়া এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে মেডিসিন, গাইনি, শিশু, চর্ম ও যৌনরোগ, সার্জারি এবং চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। ক্যাম্পে সেবা প্রদানকারী চিকিৎসকরা হলেন ডাঃ ফারজানা আক্তার, ডাঃ রিফাত উদ্দিন আহমেদ, ডাঃ মোঃ সুমন রহমান, ডাঃ মোঃ মুহিব সরকার, ডাঃ মোঃ তানজিয়া আরাবী, ডাঃ মোঃ ইশতিয়াক আহমেদ, ডাঃ জীম সাগর, ডাঃ ফারজানা সুলতানা এবং ডাঃ ইসমাইল হোসেন।
পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ রাজু হোসেন ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিজরা বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল হাকিম, হিসাবরক্ষক মোঃ রিয়াদুল হাসানসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ রাজু হোসেন বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে দেশের অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা বিশ্বাস করি, একটি সুস্থ জাতি গঠনের জন্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি।
এরই ধারাবাহিকতায় বিজরা বাজার শাখায় রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যপরামর্শ, প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ওষুধ, চক্ষু রোগীদের জন্য পাওয়ারের চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে।
শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল হাকিম বলেন, “১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় মা ও শিশু স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণসহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।
চিকিৎসাসেবা নিতে আসা উপকারভোগী  এক নারী  বলেন, আমরা গরিব মানুষ। ভালো ডাক্তার দেখানো ও ওষুধ কেনা অনেক সময় সম্ভব হয় না। আজ এখানে এসে বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরেছি, প্রয়োজনীয় ওষুধও পেয়েছি। চোখের সমস্যার জন্য পরীক্ষা করে চশমার ব্যবস্থাও করা হয়েছে। এমন উদ্যোগ আমাদের মতো অসহায় মানুষের জন্য অনেক বড় সহায়তা। পল্লী মঙ্গল কর্মসূচীর প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
আরেক সেবাগ্রহীতা বয়োবৃদ্ধ ব্যক্তি  বলেন, এক জায়গায় এতগুলো বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া আমাদের জন্য বড় সুযোগ। চিকিৎসকেরা সময় নিয়ে রোগের কথা শুনেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা পল্লী মঙ্গল কর্মসূচীর প্রধান নির্বাহী কামরুন্নাহার ম্যামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল স্যার এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেল্থ ডাঃ কাজী সুদীপ্তা কবির ম্যামের প্রতিও ধন্যবাদ জানান তারা।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ বিভিন্ন বয়সী প্রায় ৫ শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। আয়োজকরা জানান, সমাজের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জন কল্যাণ মূলক৷ কর্মসূচি অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital