বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা ও ইয়াবা উদ্ধার

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ২:৫৩ পিএম
কচুয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা ও ইয়াবা উদ্ধার

কচুয়ায় গ্রেপ্তারকৃত ৪ মাদক কারবারি।

​​চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। ​মঙ্গলবার (১০ জুন) সকালে গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত ৯ জুন পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

​কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি মোঃ দুলালকে (৫৮) তুলপাই গ্রাম থেকে গ্রেপ্তার করেন এসআই মোঃ নাজমুল ইসলাম। তিনি ওই গ্রামের মৃত আক্রাম আলীর ছেলে। এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-২৪ রুজু হয়েছে। ​অপরদিকে, এসআই মোঃ রুবেল সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ ফয়সাল হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। ফয়সাল কচুয়া পৌরসভার করইশ গ্রামের হারুনুর রশীদের ছেলে। তার বিরুদ্ধে কচুয়া থানায় মামলা নং-২৩ দায়ের করা হয়েছে।

​এছাড়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিদর্শক মোঃ সোহেল রানার অভিযানে ১৫ পিস ইয়াবাসহ মোঃ সোহেল মিয়াকে (৩২) এবং পরিদর্শক মোঃ আবু রেজা মেহেদী হাসানের অভিযানে ১২ পিস ইয়াবাসহ মোঃ মহিন উদ্দিনকে (২৯) গ্রেফতার করা হয়। মাদক কারবারি সোহেল মিয়া গোহট উত্তর ইউনিয়নের বুরগী গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে এবং মহিন উদ্দিন একই ইউনিয়নের বলরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তাদের বিরুদ্ধে কচুয়া থানায় যথাক্রমে মামলা নং-২১ ও ২২ রুজু করা হয়েছে।

​কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও সফল অভিযান পরিচালনা করেছে। আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital