বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে আপন বোনের সহায়তায় কিশোরী ধর্ষণ, অভিযুক্ত ও সহযোগী বড় বোন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:৫৫ পিএম
চাঁদপুরে আপন বোনের সহায়তায় কিশোরী ধর্ষণ, অভিযুক্ত ও সহযোগী বড় বোন গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি ও ধর্ষণে সহায়তার অভিযোগে ভিকটিমের আপন বড় বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) মতলব উত্তর থানার একটি মামলার ভিত্তিতে উপজেলার পশ্চিম হানিরপাড় এলাকা থেকে অভিযুক্ত মো. কাইয়ুম মাল (৩৬) এবং ভিকটিমের বড় বোন মোসা. তানিয়া আক্তার (২৮)-কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিমের মা ২০২৩ সালে জীবিকার তাগিদে বিদেশে (দুবাই) চলে গেলে মেয়েটি তার বড় বোন তানিয়া আক্তারের বাড়িতে থেকে লেখাপড়া করত। অভিযোগ রয়েছে, বিভিন্ন প্রলোভনের মাধ্যমে তানিয়া আক্তার অভিযুক্ত কাইয়ুম মালকে সহায়তা করেন। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১২ অক্টোবর পশ্চিম হানিরপাড় এলাকায় ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

এছাড়া, অভিযুক্ত কাইয়ুম মাল ভয়ভীতি প্রদর্শন করে ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Model Hospital

প্রায় এক মাস আগে পারিবারিকভাবে ভিকটিমের বিয়ে হয়। বিয়ের পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। ডাক্তারি পরীক্ষায় জানা যায়, ভিকটিম ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে ভিকটিম দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের ঘটনা প্রকাশ করেন।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারা এবং পেনাল কোডের ৫০৬(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মতলব উত্তর থানা পুলিশ জানায়, মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।