বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মেহার উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১০:৫৮ পিএম
মেহার উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা
শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেহার উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে বুধবার (১০ জুন) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সুন্দরবন স্টিলের কর্ণধার মো. ইকবাল হোসেন। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান।
সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোতালেব হোসেন তপাদার। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সঙ্গীত ও শিক্ষার্থীদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অতীতের সাফল্য এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এ সময় এক ক্ষুদে শিক্ষার্থীর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
শিক্ষার্থীদের বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় পর্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন মেহার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, শাহরাস্তি উপজেলা শিক্ষক ও সমাজকল্যাণ সমিতির সভাপতি মো. আবদুর রহিম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন এমএসসি, উপজেলা যুবদলের আহ্বায়ক ও নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আলী আজগর মিয়াজী, মেহার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী, অবসরপ্রাপ্ত শিক্ষক মঞ্জুরুল আলম স্বপন, সূয়াপাড়া জি.কে. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তার হোসেন, উপলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রানী চক্রবর্তী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম সারোয়ার ও তানিয়া সুলতানা, অভিভাবক সদস্য মো. আবদুল কাইয়ুম এবং সাংবাদিক মঈনুল ইসলাম কাজল।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠদানের কেন্দ্র নয়, বরং একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি। মেহার উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রেখে শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বিদ্যালয়কে আরও সমৃদ্ধ ও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে এডহক কমিটির সভাপতি মো. ইকবাল হোসেন বলেন, “মেহার উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় এ প্রতিষ্ঠানকে একটি আধুনিক, আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা হবে। শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক  মঈনুল ইসলাম কাজল, মো. রুহুল আমিনসহ অন্যান্য সংবাদকর্মী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital