শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় শীর্ষে হাবিবুন নবী সুমন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:৫৬ এম
কচুয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় শীর্ষে হাবিবুন নবী সুমন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কচুয়া উপজেলা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় র্শীষে রয়েছেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুন নবী সুমন।

দীর্ঘদিন ধরে ছাত্র ও যুবরাজনীতির সঙ্গে সম্পৃক্ত হাবিবুন নবী সুমন স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তরুণ নেতৃত্বের প্রতিনিধি হিসেবে তিনি ইতোমধ্যে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

উপজেলার সাধারণ জনগণের কাছে জানতে চাইলে তারা বলেন, হাবিবুন নবী সুমন বাংলাদেশ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মস্ত্রী,কচুয়ার সংসদ সদস্য ড.আনম এহছানুল হক মিলন এমপির একজন সক্রিয় কর্মী এবং বিশ্বস্ত লোক। তিনি একজন ভালো মনের মানুষ। তরুণ প্রজন্ম চায় এই উপজেলায় একজন শিক্ষিত, সৎ ও উদ্যোমী নেতৃত্ব আসুক।

আমরা বিশ্বাস করি হাবিবুন নবী সুমন সেই প্রত্যাশার প্রতীক হতে পারেন। পারিবারিকভাবেও তিনি সুনামের ধারক, তার বাবা এলাকার একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি— স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে তিনি এই উপজেলা কে একটি উন্নত, সচেতন ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন আনাই হবে তার অঙ্গীকার।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital