বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণার প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠান

উদ্ভাবনী চিন্তাই বদলে দেবে বাংলাদেশের ভবিষ্যৎ : এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:৪৮ পিএম
উদ্ভাবনী চিন্তাই বদলে দেবে বাংলাদেশের ভবিষ্যৎ : এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক

উপজেলা পর্যায়ে স্টার্টআপ (নতুন ব্যবসা উদ্যোগ), বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণার প্রদর্শনী স্টল পরিদর্শন করেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমা উপস্থিত ছিলেন।

উপজেলা পর্যায়ে স্টার্টআপ (নতুন ব্যবসা উদ্যোগ), বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণার প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা সদরের ১৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের উদ্ভাবনী প্রকল্প ও নতুন ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এবং সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার আয়োজনে শুক্রবার (১২ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের একজন অভিজ্ঞ ও পরীক্ষিত শিক্ষামন্ত্রী রয়েছেন, যিনি কচুয়ার কৃতী সন্তান। তিনি শিক্ষা উন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রম নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করেছেন। এরই ধারাবাহিকতায় এই প্রকল্পটি দেশের বিভিন্ন উপজেলা ও থানায় একই সময়ে শুরু হয়েছে।

তিনি আরও বলেন, গতকাল বাজেট অধিবেশনে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে অংশ নিতে পেরে আমি গর্বিত। সেখানে নতুন উদ্ভাবনী চিন্তাভাবনা ও প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। যারা জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও উদ্ভাবনী ধারণা তুলে ধরতে সক্ষম হবে, সরকার তাদের পাশে থেকে সেই উদ্যোগকে মূল্যায়ন ও বাস্তবায়নে সহযোগিতা করবে।

Model Hospital

এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, বাংলাদেশের ইতিহাসে বর্তমান সরকারের এ ধরনের উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। বিশ্বের উন্নত দেশগুলোর মতো আমাদের দেশেও উদ্ভাবনী চিন্তা ও গবেষণাকে উৎসাহিত করা হচ্ছে। তরুণদের সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে সরকার সবসময় সহযোগিতা করবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজ যারা বিজয়ী হয়েছো এবং যারা বিজয়ী হতে পারোনি, কেউই নিজেদের উদ্ভাবনী চিন্তা থেকে পিছিয়ে যাবে না। এই প্রচেষ্টার সঙ্গে লেগে থাকলে একদিন না একদিন অবশ্যই সফলতা আসবে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital