শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:৫৯ পিএম
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে চাঁদপুরের মতলব উত্তরে ‍‌৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

এছাড়াও প্রতিটি ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে প্রতিবছর ৫ কোটি ফলজ, বনজ, ঔষধি বৃক্ষ রোপন কার্যক্রম এর অংশ হিসেবে মতলব উত্তর উপজেলাতেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে পৌরসভা ছাড়াও প্রতিটি ইউনিয়নে বৃক্ষরোপণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লাভলু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ বেপারী, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার কামাল, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, যুবদল নেতা টিপু ফরাজী, বনবিভাগের কর্মকর্তা গণ ছিলেন।

Model Hospital

এছাড়াও প্রতিটি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান’গন বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital