বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পূনরায় সভাপতি নির্বাচিত হলেন রাসেল মজুমদার

কচুয়া মনপুরা সপ্রাবি’র ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:৫১ পিএম
কচুয়া মনপুরা সপ্রাবি’র ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা

কচুয়ার মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যাবস্থাপনা কমিটির সভাপতি রাসেল মজুমদারসহ অতিথিবৃন্দ।

কচুয়া উপজেলার ১০৩নং পূর্ব মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি পদে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানূরাগী মো. বজলুর রশিদ রাসেল মজুমদার পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামকে মনোনীত করা হয়।

এ উপলক্ষ্যে শনিবার বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসহাক মিয়ার সভাপতিত্বে বিশেষ সাধারন সভায় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। এ সময় কাদলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: জান্নাতুল আলম আলমগীর,বিএনপি নেতা আব্দুল কাদের, সমাজসেবক ডা.মোতালেব হোসেন,উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা জালাল উদ্দিন,সমাজসেবক জহিরুল ইসলাম,ইউপি সদস্য ইকবাল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানূরাগী মো. বজলুর রশিদ রাসেল মজুমদার এর আগেও এই বিদ্যালয়ের সভাপতি পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। রাসেল মজুমদার ওই বিদ্যালয়ের দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন, শিক্ষার গুনগত মান পরিবর্তনের মাধ্যমে উপজেলার মধ্যে একটি অন্যতম বিদ্যালয়ে রূপদান করেন। ফলে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসী তাকে পুনরায় এ বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচিত করেন। বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানূরাগী মো. বজলুর রশিদ রাসেল মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক লাইব্রেরিয়ান মো. আব্দুল লতিফ মজুমদারের সুযোগ্য সন্তান।

এদিকে কচুয়া উপজেলার ১০৩নং পূর্ব মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি পদে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানূরাগী মো. বজলুর রশিদ রাসেল মজুমদার পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।