বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর প্রবাসী সঞ্চয় লিমিটেডের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এম. ইসমাঈল

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৮:০৮ পিএম
নারায়ণপুর প্রবাসী সঞ্চয় লিমিটেডের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এম. ইসমাঈল
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর প্রবাসী সঞ্চয় লিমিটেডের পরিচালনা পর্ষদের কমিটি গঠন করা হয়েছে।
গত রবিবার (৭ জুন-২০২৬) জুম মিটিংয়ে  সকল সদস্যের সর্বসম্মতিক্রমে মো. হুমায়ুন কবিরকে সভাপতি এবং এম. ইসমাইল প্রধানকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এক প্রতিক্রিয়ায় বলেন, প্রবাসী শ্রমিকদের ঘাম ও কষ্টের উপার্জিত অর্থ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই প্রবাসে অর্জিত আয়ের নিরাপদ ও স্বাবলম্বী জীবন গঠনে আমাদের এই প্রবাসী সঞ্চয় লিমিটেড কাজ করে যাচ্ছে।
প্রতিক্রিয়ায় তারা আরও বলেন, ১ টাকা জমানো মানেই ভবিষ্যতের জন্য ১ টাকা উপার্জন, আর প্রবাসীর ক্ষেত্রে এই জমানো অর্থ হলো পরিবারের পরম নির্ভরতা তৈরি করা। প্রবাসীর টাকা যেন নিশ্চিতভাবে সুন্দর ও নির্ভরশীল ভবিষ্যৎ তৈরি করতে পারে সেজন্য এই সংগঠনের মাধ্যমে কাজ করে যাব। আশা করি আল্লাহর রহমতে এই সংগঠনের সকল প্রবাসীদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital