শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের রুপসায় পিএমকের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেলেন ৫ শতাধিক মানুষ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৯:৩১ পিএম
ফরিদগঞ্জের রুপসায় পিএমকের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেলেন ৫ শতাধিক মানুষ
প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা শাখায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)।
এ ক্যাম্পে প্রায় ৫ শতাধিক অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষ, শিশু ও প্রবীণ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। চিকিৎসার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ, স্বাস্থ্যপরামর্শ এবং চক্ষুসেবাও প্রদান করা হয়।
রবিবার (১৪ জুন) রুপসা শাখা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে সকাল থেকেই রোগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু, চর্ম ও যৌনরোগ, সার্জারি এবং চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন। সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. লিমন আহমেদ, ডা. রাসেল রানা, ডা. ইবরাহিম এবং ডা. জাহিদ।
ক্যাম্পের উদ্বোধন করেন রুপসা শাখার ব্যবস্থাপক মোঃ নূরুন্নবী। এ সময় উপস্থিত ছিলেন শাখার হিসাবরক্ষক আলতাব হোসেনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনী বক্তব্যে শাখা ব্যবস্থাপক মোঃ নূরুন্নবী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও আর্থিক অসচ্ছলতার কারণে এখনও অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। সেই বাস্তবতা বিবেচনায় পিএমকে নিয়মিতভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি বলেন, মানব কল্যাণকে অগ্রাধিকার দিয়ে পরিচালিত এসব উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও জানান, এ ক্যাম্পে রোগীদের প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। পাশাপাশি চক্ষুরোগীদের পাওয়ার অনুযায়ী চশমা ও চোখের ড্রপও প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শাখা ব্যবস্থাপক মোঃ নূরুন্নবী বলেন, ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে পিএমকে ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবা, মা ও শিশু কল্যাণ, চক্ষুচিকিৎসা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের জীবনমানের টেকসই উন্নয়নই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য।
চিকিৎসাসেবা নিতে আসা এক নারী উপকারভোগী বলেন, অর্থাভাবে অনেক সময় ভালো চিকিৎসক দেখানো কিংবা প্রয়োজনীয় ওষুধ কেনা সম্ভব হয় না। বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চক্ষুসেবা পেয়ে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন।
অপর এক প্রবীণ সেবাগ্রহীতা বলেন, একসঙ্গে এতজন বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়ার সুযোগ তাদের জন্য বিরল। চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে রোগীদের সমস্যা শুনে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা দিয়েছেন, যা তাদের কাছে অত্যন্ত মূল্যবান। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা পিএমকের প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেল্থ ডা. কাজী সুদীপ্তা কবিরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, সমাজের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital