শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, ভেকু অপসারণ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১২:২২ এম
শাহরাস্তিতে কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, ভেকু অপসারণ
শাহরাস্তি উপজেলায় কৃষিজমির টপ সয়েল কর্তন ও অবৈধভাবে বেড়ি নির্মাণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ভেকু অপসারণ করা হয়।
সোমবার (১৫ জুন ২০২৬) শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের নির্দেশনায় উপজেলার পৌরসভার বাত্তলা মহল্লায় কৃষি জমির মাঠ এলাকায়  এ অভিযান পরিচালনা করা  হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
অভিযানকালে দেখা যায়, কৃষিজমির টপ সয়েল ভেকুর মাধ্যমে কেটে বেড়ি নির্মাণ করা হচ্ছে, যা কৃষিজমির উৎপাদনক্ষমতা হ্রাসের পাশাপাশি পরিবেশের জন্যও ক্ষতিকর। এ অপরাধে সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত ভেকু অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, কৃষিজমির টপ সয়েল দেশের খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। অনুমোদন ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা কিংবা টপ সয়েল অপসারণ সম্পূর্ণ বেআইনি। এ ধরনের কর্মকাণ্ডের ফলে কৃষি উৎপাদন ব্যাহত হয় এবং প্রতিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই জনস্বার্থে অবৈধ মাটি কাটা ও টপ সয়েল উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সরকারি বিধি-বিধান উপেক্ষা করে কেউ কৃষিজমির টপ সয়েল কর্তন, মাটি উত্তোলন বা পরিবেশবিধ্বংসী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় জনগণের স্বার্থে এবং কৃষিজমি সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital