বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে সম্পত্তিগত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আত্মগোপনে থাকা প্রধান আসামী গ্রেপ্তার

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১২:২৭ এম
মতলবে সম্পত্তিগত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আত্মগোপনে থাকা প্রধান আসামী গ্রেপ্তার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ পশ্চিম দিঘলদী এলাকায় সম্পত্তিগত বিরোধের জেরে আব্দুল মান্নান পাটওয়ারী (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে আত্মগোপনে থাকা অভিযুক্ত প্রধান আসামী সুমন পাটোয়ারীকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) গ্রেপ্তার সুমন পাটোয়ারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। রোববার (১৪ জুন) রাতে রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকা থেকে সুমন পাটোয়ারীকে মতলব দক্ষিণ থানা পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ও আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক।
সুমন পাটোয়ারী মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভাধীন দিঘলদী গ্রামের আরব আলী পাটোয়ারীর ছেলে।
পুলিশ জানায়, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনা এসআই মো. সাকিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আত্মগোপনে থাকা আব্দুল মান্নান হত্যার প্রধান আসামী উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকার আরব আলী পাটোয়ারীর ছেলে মো. সুমন পাটোয়ারীকে বিভিন্ন কৌশল অবলম্বন ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ডিএমপির হাজারীবাগ থানাধীন ঝিগাতলা এলাকা থেকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পুলিশ আরও জানায়, মামলার ঘটনার পর মো. সুমন পাটোয়ারী দেশের বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলো। তিনি কিছুদিন ধরে বিভিন্ন জায়গা পরিবর্তন করেও আসছিলো।
স্থানীয়রা জানায়, গ্রেপ্তার সুমন পাটোয়ারী মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক। সুমন পাটোয়ারীর এলাকায় কিশোর গ্যাং বাহিনী আছে। তার বিরুদ্ধে মুন্সিরহাট বাজারে দোকান দখল, চাঁদাবাজি ও অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, হত্যা মামলার প্রধান আসামী সুমন পাটোয়ারীর মা ও তার বউকে গ্রেপ্তার করে আদালতে গত ৪ জুন পাঠানো হয়েছে। ১৪ জুন (রোববার) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে প্রধান আসামী সুমন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সুমন পাটোয়ারীকে সোমবার আদালতে সোপর্দ করা হয়। অপরাধী যেই হউক কেউই পার পাবে না। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ পশ্চিম দিঘলদী গ্রামের মৃত সিডু পাটোয়ারীর ছেলে আব্দুল  মান্নান পাটোয়ারী সম্পত্তিগত বিরোধের জেরে পিটুনিতে হত্যার শিকার হয়। মান্নান পাটোয়ারীর ছোট ভাই প্রতিবন্ধী হারুন পাটওয়ারী শনিবার (৩০ মে ২০২৬) বিকেলে বাড়ির সামনে নিজের জায়গায় গাছ লাগায়। ওই গাছ ওপড়ে ফেলে দেয় অভিযুক্ত সুমন পাটোয়ারীর মা। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ হয়। খবর পেয়ে সুমন পাটওয়ারী দলবল নিয়ে বাড়িতে আসে। প্রথমে মান্নান পাটোয়ারীর ছোট ভাই প্রতিবন্ধী হারুন পাটওয়ারী ও তার স্ত্রীকে মারধর করে। পরে সুমন পাটওয়ারী ও তার সহযোগীরা মান্নান পাটোয়ারীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। আহত মান্নান পাটোয়ারীকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। মান্নান পাটওয়ারীর অবস্থা অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসকরা। পরে সোমবার(১ জুন ২০২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মান্নান পাটোয়ারীর মৃত্যু হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital