বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আয়ারল্যান্ডে মেয়র নির্বাচিত হলেন মতলবের কৃতি সন্তান ইউছুফ আলী

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১১:০৯ পিএম
আয়ারল্যান্ডে মেয়র নির্বাচিত হলেন মতলবের কৃতি সন্তান ইউছুফ আলী

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃতি সন্তান ইউছুফ আলী আয়ারল্যান্ডের ক্লোনাকিল্টি শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জন মতলববাসীসহ দেশের মানুষের মধ্যে গর্ব ও আনন্দের সঞ্চার করেছে।

বিদেশের মাটিতে একজন বাংলাদেশি হিসেবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বের দায়িত্ব লাভ করে ইউছুফ জনাব আলী নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্থানীয়দের মতে, তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি মতলব দক্ষিণ, চাঁদপুর এবং বাংলাদেশের জন্যও একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আয়ারল্যান্ডে বসবাসরত ইউছুফ আলী স্থানীয় সমাজ উন্নয়ন, জনসেবা ও নাগরিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর কর্মদক্ষতা, নেতৃত্বগুণ এবং জনসম্পৃক্ততার স্বীকৃতি হিসেবেই তিনি ক্লোনাকিল্টি শহরের মেয়র নির্বাচিত হয়েছেন।

ইউছুফ আলী মেয়র নির্বাচিত হওয়ার খবরে মতলব দক্ষিণের নিজ গ্রাম গোবিন্দপুরসহ আশপাশের এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই এটিকে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখছেন।

Model Hospital

স্থানীয় বাসিন্দারা বলেন, একজন প্রবাসী বাংলাদেশির এমন উচ্চপর্যায়ের নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হওয়া দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও যে সাফল্যের স্বাক্ষর রাখা সম্ভব, ইউছুফ জনাব আলীর অর্জন তারই উজ্জ্বল উদাহরণ।

মতলবের এই কৃতি সন্তানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে ক্লোনাকিল্টি শহর উন্নয়ন ও সমৃদ্ধির নতুন ধাপ অতিক্রম করবে এবং তিনি ভবিষ্যতেও বাংলাদেশ ও প্রবাসী কমিউনিটির সুনাম অক্ষুণ্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital