বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে
মহামায়া হানাফিয়া উবি’র সভাপতি ও অভিভাবক প্রতিনিধিকে শুভেচ্ছা
মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:৫৩ এম
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি কবির হোসেন রনি ও অভিভাবক প্রতিনিধি সদস্য মিজানুর রহমান পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ শুভেচ্ছা জানানো হয়।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে নবগঠিত ম্যানেজিং কমিটির প্রতি সার্বিক সহযোগিতার আহ্বান জানান। এবং উপস্থিত সকলের মাঝে মিষ্টিমুখ করানো হয়।
এদিকে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী অভিভাবক প্রতিনিধি সদস্য মনোনীত হওয়ায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই দায়িত্ব আমাদের জন্য বিশাল এক সম্মান ও দায়িত্ববোধের জায়গা।
আমরা সর্বদা সততা, নিষ্টা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবো। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে চাই।

শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সদস্য আবুল বাশার পাটওয়ারী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বেপারী, সাধারণ সম্পাদক অলিউল্লাহ বেপারী, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সহ সভাপতি শরীফ হোসেন বৈদ্য, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি বিল্লাল পাটওয়ারী, ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন পাটওয়ারী, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির গাজী, ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি আলমগীর গাজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সজিব পাটওয়ারী সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।





