বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রবাসীকে কুপিয়ে জখম : দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১২:০৮ এম
কচুয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রবাসীকে কুপিয়ে জখম : দেশীয় অস্ত্র উদ্ধার

কচুয়ায় ইভটিজিং ও অসামাজিক কর্মকান্ড প্রতিবাদ করায় প্রবাসীকে কুপিয়ে রক্তাক্ত জখম: দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল উদ্ধার।

কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের নুরপুর গ্রামে ইভটিজিং ও অসামাজিক কর্মকান্ড প্রতিবাদ করায় ইউনিয়ন জাতীয়তাবাদী সংগ্রামী দলের সভাপতি প্রবাসী মোঃ বিল্লাল হোসেনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। গত (১৭ জুন) বুধবার রাতে ওই ইউনিয়নের নুরপুর গ্ৰামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় হামলা শিকার বিল্লাল হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিল্লাল হোসেন নুরপুর গ্রামের সফর আলী মুন্সিবাড়ি মৃত মিন্টু মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানাগেছে, বিল্লাল হোসেন বুধবার রাতে নুরপুর বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলামকে ১ লক্ষ ৪৬ হাজার টাকা দেওয়ার জন্য রওয়ানা হয়ে বাড়ির পাশে পাকা রাস্তার উপর গেলে পূর্ব হইতে ওৎ পাতিয়া থাকা বিবাদী ওই গ্রামের শাওন হোসেন, সামির হোসেন, টিপু হোসেন, হাসান, মহসিন, তারেকসহ সঙ্ঘবদ্ধ হয়ে চাইনিজ কুড়াল, ধারালো রামদা, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদী বিল্লাল হোসেনকে এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত জখম করেন। বাদীর পরনের লুঙ্গির বাজে থাকা ১ লক্ষ ৪৬ হাজার টাকা টানা হেচড়া করে নিয়ে যায়। বাদীর ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন বাদীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের ধারালো অস্ত্র, চাইনিজ কুড়াল ও চাপাতি, রড ও দেশীয় অস্ত্র অস্ত্রের সরঞ্জাম দেখে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। দেশীয় অস্ত্রশস্ত্র কচুয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধারও করেছেন।

তারা আরো জানান, এ ধরনের হামলাকারীরা এলাকায় আরো অন্যজনদেরকেও হামলা করতে পারে বলে আশঙ্কা নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদেরকে গ্রেফতার করার জন্য অনুরোধ জানান।

Model Hospital

বিবাদীদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, বিবাদীকে হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।