বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শহর জামায়াতের ১৪ নং ওয়ার্ডের কর্মী সম্মেলন

বর্তমান সরকার গণভোট না মেনে জনগণকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে : চাঁদপুর জেলা আমীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:৩২ পিএম
বর্তমান সরকার গণভোট না মেনে জনগণকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে : চাঁদপুর জেলা আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার ১৪ নং ওয়ার্ডের কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার ১৪ নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৯ জুন শুক্রবার বিকাল ৩টায় শহরের বাবুরহাট কমিউনিটি সেন্টারে ওয়ার্ডের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। তিনি বলেন, ২০০৯ থেকে দীর্ঘ সময় পতিত আওয়ামী লীগ সরকার আমাদের উপর জুলুম-নির্যাতন চালিয়ে ছিল। অন্যায়ভাবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে দিয়ে ছিল। যারা অন্যায়ভাবে আমাদের নিষিদ্ধ করেছিলো। তার কয়েক দিনের মধ্যেই তাদেরকে এদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। দুপুরের রান্না করা খাবারও তারা খেয়ে যেতে পারেনি।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার গণভোট না মেনে জনগণকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। নির্বাচনের আগে তারাও গণভোটের পক্ষে জনমত গঠন করেছিল। তারা এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের ধৈয্যের বাঁধ ভাঙলে তারাও আওয়ামী লীগের পরিণতি ভোগ করবে।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার আমীর অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান, সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী।

তিনি আরো বলেন, জামায়াত ইসলামী এদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়।  তাই আমাদেরকে আগে নিজেদের সঠিক পথে রাখতে হবে। তারপর অন্যদেরকে দাওয়াত দিতে হবে। আমরা রাসুল (সাঃ) এর দেখানো পথে সবাইকে ডাকবো। বিএনপির নেতাকর্মীদের ধারা প্রায় প্রতিদিন ধর্ষন সংগঠিত হলেও মিথ্যার মাধ্যমে প্রশাসনকে আমাদের কর্মীদের বিরুদ্ধে হয়রানি করার কাজে লাগানো হচ্ছে। গুমের রাজনীতিও আবার শুরু করেছে তারা। এভাবে চলতে থাকলে

জামায়াত ইসলামী আরো তীব্র আন্দোলন গড়ে তুলবে। তখন তাদের অবস্থা কি হবে তা তারা নিজেরাও জানেনা।

১৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও শহর শাখার সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আলমগীর বন্দুকশী’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ সাইফুল ইসলাম সবুজ খান, ১৪নং ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি মোঃ ওয়াহেদুল ইসলাম তালুকদার, মৈশাদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বেলায়েত হোসাইন, আশিকাটি ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ নাছির উদ্দীন খান, কল্যাণপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আরিফ তালুকদার প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital