বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৫৬ পিএম
কচুয়ায় প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কচুয়ায় প্রয়াত বিএনপির নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, কেন্দ্রীয় বিএনপি'র কার্যনির্বাহী সদস্য নাজমুন নাহার বেবী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কচুয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাকালীন থেকে অদ্যাবধি পর্যন্ত প্রয়াত সকল নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বিএনপি’র দলীয় কার্যালয়ে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সেলিম পাটোয়ারীর যৌথ সঞ্চালনালয় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহ জালাল প্রধান জালাল, পৌর সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ মাস্টার, উপজেলা শিক্ষা সমন্বয়ক আব্দুল ওয়াদুদ মজুমদার, কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নূর মোহাম্মদ কচি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উত্তর কচুয়া বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ মিয়াজী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সারফিন হোসাইন,মাহবুব আলম মৃধা, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরিক,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুন নবী সুমন, পৌর যুবদলের সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ প্রমুখ। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে কচুয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবতী পর্যন্ত বিএনপির যে সকল প্রয়াত নেতাকর্মীদের স্মরণে তাদের আত্মা মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ কবির হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।