বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের মিলাদ ও মাহফিল

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
কচুয়ায় নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের মিলাদ ও মাহফিল

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের মিলাদ ও মাহফিল -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে মাদ্রাসার মিলনায়তনে মিলাদ ও মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক ওয়াদুদ মজুমদার। তিনি বক্তব্য বলেন, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা চাঁদপুর জেলার মধ্যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবসময় ভালো রেজাল্ট করে আসছেন। এই প্রতিষ্ঠানের পুরো জেলায় বেশ সুনামও রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছরের ৫ থেকে ১০ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিভার্সিটিতে কৃতিকার্য হয়। বর্তমানে যারা আলিম পরীক্ষা দিবেন, তারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেন।

নকলমুক্ত পরিবেশে এখন থেকে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের কচুয়ার সংসদ সদস্য বাংলাদেশ মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আনম এহছানুল হক মিলনকে উপহার হিসেবে এ প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষার্থীরা সর্বোচ্চ ভালো ফলাফল দেখাতে হবে। তাহলে আমি ওনার একজন কাছের লোক হিসাবে এই প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিটি উপস্থাপনা করতে পারবো। ‌
তিনি আরো বলেন, বর্তমান বিএনপি সরকার মাদ্রাসার শিক্ষার ক্ষেত্রে কলেজ ও ইউনিভার্সিটির সমমান পরিমাণ গুরুত্ব দিয়ে যাচ্ছে। আমরা চাই মাদ্রাসা থেকে দ্বীন ও আলমের প্রতি শিক্ষা অর্জন করে বর্তমান সমাজকে আলোকিত করবে এটাই প্রত্যাশা করছি। সারাদেশের ন্যায় কচুয়ার শিক্ষার ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এএস‌এম ফখরুদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাওলানা নুর আহমদ আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান, গভর্নিং বডির সদস্য আব্দুল রশিদ প্রমুখ। এসময় মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে, আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital