শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে প্রাথমিক শিক্ষার এক উজ্জ্বল নক্ষত্র শিক্ষক ধ্রুব রাজ বণিকের বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে প্রাথমিক শিক্ষার এক উজ্জ্বল নক্ষত্র শিক্ষক ধ্রুব রাজ বণিকের বিদায় সংবর্ধনা
চাঁদপুরের প্রাথমিক শিক্ষার এক উজ্জ্বল নক্ষত্র সহকারী শিক্ষক ধ্রুবরাজ বনিক। যিনি একজন ভালো শিক্ষক, শিক্ষার্থীদের ভবিষ্যতের গল্প পরিবর্তন করেন। নিজের স্বপ্ন দেখেন, পাশাপাশি শিক্ষার্থীদের স্বপ্ন দেখান।
গৌরবময় কর্মজীবন শেষে অবসরে যাওয়া পুরানবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী সহকারী শিক্ষক ধ্রুব রাজ বনিক-এর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৪ জুন বুধবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার একেএম মিজানুর রহমান । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.
মোছাদ্দেক হোসেন‌
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নাজমা বেগম। বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা বেগম, হাবীবুর রহমান, পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিন সুলতানা, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বশির উল্যা খান, বিদ্যালয়ের শিক্ষক মাকছুদুল মাওলা, অভিভাবক পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হোসাইন, শিক্ষক অভিভাবক কমিটির সহ সভাপতি জাকির হোসেন খান শিপন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাহেলা মেহেজাবিন ছোঁয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী  শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, ধ্রুব রাজ বনিক শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক এবং সহকর্মীদের পথপ্রদর্শক। এই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ  ২৭ বছর ধরে তিনি এই বিদ্যালয়ে অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সাথে তাঁর দায়িত্ব পালন করেছেন।
প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাঁর বক্তব্যে ধ্রুবরাজ বনিককে একজন ধ্রুবতারা, শিক্ষা কান্ডারী ও আদর্শ শিক্ষক হিসাবে উল্লেখ করেন। তিনি তার অবসরজনিত জীবন সুস্থ সুন্দর এবং দীর্ঘায়ু কামনা করেন।
বিদায়ী সহকারী শিক্ষক ধ্রুব রাজ বনিক তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি বিএম ওমর ফারুক, সদস্য সোলাইমান ঢালী,তাপস দত্ত, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, ব্যবসায়ী ইউশা শেখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দুলাল চন্দ্র গোস্বামী, ২ নং বালিকা সি’হল সপ্রাবি’র প্রধান শিক্ষক রাশেদা নাসরিন, ২ নং বালিকা আখন বাড়ি সপ্রাবি প্রধান শিক্ষক ক্ষমা বনিক, ৩ নং বালিকা সপ্রাবি’র প্রধান শিক্ষক সায়েকা সুলতানা,১০ নং লক্ষ্মীপুর সপ্রাবির সরকারি শিক্ষক সীমা বণিকসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ বিপুল সংখ্যক অভিভাবক ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক কমিটি,অভিভাবক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট, মানপত্র ও বিভিন্ন প্রীতি উপহার তুলে দেওয়া হয়। পরে অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম মিজানুর রহমান  তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

হিফজুল কুরআন ফাউন্ডেশনের ৩ দিনব্যাপী মাহফিলের পরামর্শ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:৩০ পিএম
হিফজুল কুরআন ফাউন্ডেশনের ৩ দিনব্যাপী মাহফিলের পরামর্শ সভা অনুষ্ঠিত

হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ৩ দিনব্যাপী বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৬ সেপ্টেম্বর) শুক্রবার বাদ মাগরিব আল-আমিন মডেল মাদ্রাসার হিফজ শাখা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা মো. আসাদুজ্জামান দেওয়ানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ বলেন, “আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি ২০২৭ ইং তারিখে চাঁদপুর আল-আমিন মডেল মাদ্রাসা মাঠে হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এত বিশাল একটি আয়োজন সুচারুভাবে বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। তবে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও সুধীজনদের সর্বাত্মক সহযোগিতায় বিগত বছরগুলোতে আমরা সুন্দরভাবে মাহফিল পরিচালনা করে আসছি।”

Model Hospital

তিনি মাহফিলের বক্তা নির্বাচন সম্পর্কে বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “মাহফিলে অমূল্য ওয়াজ ও বয়ান পেশ করার জন্য এ বছর আমন্ত্রিত অতিথিদের ইখলাস (খুলুসিয়াত) ও ইলমি গভীরতার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। সাময়িক কোনো ‘ভাইরাল’ বক্তাকে না ডেকে, সকলের পরামর্শক্রমে সুন্নাহভিত্তিক ও বিশ্বস্ত আলেম-ওলামা এবং খ্যাতিসম্পন্ন আলোচকদের দাওয়াত চূড়ান্ত করা হয়েছে।”

সভায় বিশেষ অতিথির হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী এবং চাঁদপুর পৌরসভার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুস শুক্কুর মোস্তান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা নুরুল ইসলাম, এম. আই. মনিন খান, শফিকুর রহমান সেলিম, চাঁদপুর জেলা কাজী কমিটির সভাপতি ফজলুর রহমান, আল-আমিন একাডেমির শিক্ষক মাওলানা মো. নাছির উদ্দিন, হাইমচর মহিলা মাদ্রাসার সহ-সুপার মাওলানা আবু বকর ছিদ্দিক এবং চাঁদপুর তালিমুল কুরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হোসাইন আনসারী, তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলমগীর বন্দুকশী, লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির আহমেদ খান, চাঁদপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মাহবুবুর রহমান জমাদার এবং আশিকাটি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ওহিদুর রহমান খান উৎপল, সাংবাদিক মাসুদ আলম, খাজা তানভীর আহমেদ, মোস্তানবাড়ী পরিবারের সদস্য ফিরোজ মোস্তান, কর্নার ডেভেলপারের কর্মকর্তা জুয়েল, আল-মানার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নেছার আহমেদ এবং হিলশা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মো. আবু বকর ছিদ্দিক ও আব্দুল মমিন পাটোয়ারী।

এছাড়াও বক্তব্য পেশ করেন কোব্বাদ আলী দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা ওছমান গনি, মাওলানা মো. কবির হোসেন এবং ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা মো. আব্দুল করিম।

সভায় হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য, উপদেষ্টা পরিষদ, স্থানীয় ওলামায়ে কেরাম, মাদ্রাসার অভিভাবকবৃন্দের পাশাপাশি বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরম করুণাময় আল্লাহর দরবারে মাহফিলের সার্বিক কামিয়াবি ও হেদায়েতের অসিলা কামনা করে দোয়ার মধ্য দিয়ে পরামর্শ সভা সমাপ্ত হয়।