বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া লুন্তি সপ্রাবি’র জায়গা সার্ভেয়ারের পরিমাপে সমস্যার অবসান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:০৬ পিএম
কচুয়া লুন্তি সপ্রাবি’র জায়গা সার্ভেয়ারের পরিমাপে সমস্যার অবসান

কচুয়া লুন্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের লুন্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে জমিদাতা ও স্থানীয়দের মাঝে বিরোধের সৃষ্টি দেখা দিয়েছে। এই নিয়ে গত মঙ্গলবার কচুয়ার ভূমি অফিসের সার্ভেয়ার মাধ্যমে জমির পরিমাপ করা হলে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিনের সমস্যা অবসান ঘটে।

স্থানীয় লোকজন জানান, লুন্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ শতাংশ জায়গা নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ,জমিদাতা ও স্থানীয়দের মাঝে দীর্ঘদিন ধরে সমস্যার সৃষ্টি হয়। বিদ্যালয়ের কতৃপক্ষ ও অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের জায়গা জমিদাতা যারা রয়েছেন,কিছু জায়গায় তাদের দখলে রয়েছে।

জমি দাতাদের দাবি,বিদ্যালয়ের জায়গা চলাচলের রাস্তা,খালে রয়েছে এবং বিদ্যালয়ের সম্পত্তি নির্দিষ্ট জায়গায় আছে। বিদ্যালয়ের কোন জমি আমাদের দখলে নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন বলেন, বিদ্যালয়ের ৩৩ শতাংশ জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য নিয়ে দীর্ঘদিন ধরে জমিদাতাদের সাথে আলোচনা করে আসছি। বিদ্যালয়ের জায়গায় বুঝে পাওয়ার জন্য আমি উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত অভিযোগ করেছি। ভূমি অফিসের সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জায়গা পরিমাপ করা হয়েছে।

Model Hospital

জমি দাতা ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর বলেন, বিদ্যালয়ের জায়গা আমরা জমিদাতা কেউ দখল করেনি। বিদ্যালয়ের জায়গা বাউন্ডারি ও বাউন্ডারির বাইরে অন্য জায়গায় রয়েছে। এ নিয়ে আমরা একাধিক বার সরকারি বেসরকারের বিভিন্ন সার্ভেয়রের পরিমাপ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বুঝিয়ে দিয়েছি।

তিনি আরো জানান, বিদ্যালয়ের ৩৩শতাংশ জায়গার মধ্যে বাউন্ডারির ভিতরে ১৪. ৬২ শতাংশ জায়গা রয়েছে । বাউন্ডারি পশ্চিম পাশে পাকা রাস্তায় ৩. ৭৯ শতাংশ জায়গা, দক্ষিণ পাশে খালে ২.৭৯ জায়গা এবং উত্তর পাশে বাড়ি চলাচলের রাস্তা ১. ১৭ শতাংশ জায়গা দখলে চলে যায়। আরো ১০ শতাংশ জায়গা বিদ্যালয় পশ্চিম পাশে পুকুরে রয়েছে। বিদ্যালয়ের কোন জায়গা জমিদাতারা দখল ও কোন আত্মসাৎ করেনি। এটা নিয়ে অযথাই একটি মহল আমরা যারা জমিদাতা রয়েছি, তাদেরকে হয়রানি করে আসছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital