বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের সর্বতারা সমাজ কল্যান প্রবাসী সংগঠনের কার্যালয় উদ্ধোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:১২ পিএম
হাজীগঞ্জের সর্বতারা সমাজ কল্যান প্রবাসী সংগঠনের কার্যালয় উদ্ধোধন

চাঁদপুরের হাজীগঞ্জ সর্বতারা সমাজ কল্যান প্রবাসী সংগঠনের কার্যালয় উদ্ধোধন করছেন অতিথিবৃন্দ।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার  ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সর্বতারা সমাজ কল্যান প্রবাসী সংগঠনের কার্যালয় উদ্ধোধন করা হয়েছে।
বুধবার বিকালে সর্বতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে সংগঠনের নিজস্ব কার্যালয় উদ্ধোধন করেন হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর আবদুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাবেক স্বর্নপদক  প্রাপ্ত ইউপি চেয়ারম্যান মাও আবু জাফর সিদ্দিকী।
সংগঠনের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্ব এবং সহ সভাপতি মোস্তফা সর্দারের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক এস এম মিরাজ মুন্সী,  প্রবাসী ফয়েজ আহমদ, মাও রফিকুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। অনুষ্ঠানে কার্যালয় উদ্ধোধন শেষে বিশেষ মুনাজত করা হয়।
এসময় একটি অসহায় পরিবারকে একটি গরু এ গরুর বাচুড় অনুদান দেয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital