বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

কচুয়া গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:১৭ পিএম
কচুয়া গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

কচুয়া গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ বিতরণ করছেন অতিথিবৃন্দ।

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী গুলবাহার অশেক আলী খান স্কুল এন্ড কলেজের ২০২৬ সালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল ও ও শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে দোয়া মিলাদ মাহফিলে প্রধান অতিথি বক্তব্য রাখেন, স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, কচুয়ার সংসদ সদস্য,আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন মহোদয় আমাকে আশেক আলী খান স্কুল এন্ড কলেজ দায়িত্ব দিয়েছেন শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করার জন্য । আশেক আলী খান স্কুল এন্ড কলেজের ক্লাস চলাকালীন সময়ে বহিরাগত লোকজন কলেজের আঙ্গিনায় আড্ডা দিতে পারবে না। আশেক আলী খান স্কুল এন্ড কলেজ পরীক্ষার্থীরা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস করার জন্য  আমরা যারা পরিচালনা পর্ষদের হয়েছি এবং সম্মানিত সকল শিক্ষকগণ সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করবো‌‌।  বর্তমানে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা। আমার নেতা মাননীয় শিক্ষা মন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এখন থেকে তোমরা পরীক্ষার জন্য মানসিক ও শারীরিকভাবে সবকিছু মিলে প্রস্তুতি নেয়।
তিনি আরো বলেন,২০২৬ সালে এইচএসসি পরীক্ষার জিপিএ-৫ পেয়ে প্রতিষ্ঠানকে উজ্জ্বল করবে তাদের জন্য পুরস্কার হিসেবে ১০হাজার টাকা আমি ব্যক্তিগতভাবে উপহার দিবো তোমাদের মঙ্গল কামনা করছি ।
আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ ফারুক হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ আব্দুল কাহার আহমেদ মজুমদার, কাদলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মাঈন উদ্দিন মজুমদার মানিক, বিএনপি নেতা সেলিম খান,বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম রবিউল প্রমুখ।
এ সময় স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মিলাদ শেষে অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল কাহার আহমেদ মজুমদার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ একটি সুখবর রয়েছে। যারা আগামী পরীক্ষায় দেওয়ার জন্য মূল্যায়ন ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ২০জন শিক্ষার্থীর যাবিতীয় সকল খরচ সবকিছু আমি বহন করবো।
এছাড়াও এই প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। আশা করি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীরা শতভাগ পাস করে উপজেলা সর্বোচ্চ রেজাল্ট করে এই প্রতিষ্ঠানকে উজ্জ্বল করবে এ প্রত্যাশা করছি।

চাঁদপুর পাসপোর্ট অফিসে অনিয়মের খবরে এমপি মানিকের অভিযান, আটক ৩

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
চাঁদপুর পাসপোর্ট অফিসে অনিয়মের খবরে এমপি মানিকের অভিযান, আটক ৩

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য বন্ধ ও সেবার মান খতিয়ে দেখতে ঝটিকা অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শনে গিয়ে এমপি মানিক কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় গ্রাহকেরা পাসপোর্ট করতে গিয়ে কোনো ধরনের হয়রানি, অনিয়ম কিংবা দুর্নীতির শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।

পরিদর্শন শেষে শেখ ফরিদ আহমেদ মানিক সাংবাদিকদের বলেন, “পাসপোর্ট অফিসে এসে যে পরিবেশ দেখলাম, তা মোটেও সন্তোষজনক নয়। দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে সেবার মান নিশ্চিত করা জরুরি। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আপনারা নিয়মিত পাসপোর্ট অফিসে এসে খোঁজখবর রাখবেন। আমরা চাঁদপুর পাসপোর্ট অফিসকে সম্পূর্ণ দুর্নীতি ও দালালমুক্ত করতে বদ্ধপরিকর।

তিনি সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও হয়রানিমুক্তভাবে সেবা পেতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আটক তিন দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।