বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে দুই অটো রাইস মিলকে ১ লাখ টাকা জরিমানা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:১৯ পিএম
চাঁদপুরে দুই অটো রাইস মিলকে ১ লাখ টাকা জরিমানা

পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে খাল দূষণ ও ভরাটের দায়ে চাঁদপুরের নতুন বাজার এলাকায় অবস্থিত দুটি অটো রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে খাল দূষণ ও ভরাটের দায়ে চাঁদপুরের নতুন বাজার এলাকায় অবস্থিত দুটি অটো রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট রাইস মিলগুলো পার্শ্ববর্তী নাপিতবাড়ি খালে ধানের তুষ, ছাই এবং ধান সিদ্ধ করার গরম পানি ফেলে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৬(গ) লঙ্ঘন করে খাল দূষণ ও ভরাট করছে।

এ অপরাধে মেসার্স বিসমিল্লাহ অটো রাইস মিলকে ৪০ হাজার টাকা এবং মেসার্স নিউ পূবালী অটো রাইস মিলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ফলে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে সর্বমোট ১ লাখ টাকা আদায় করা হয়।

এ সময় ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট রাইস মিল কর্তৃপক্ষকে ডাকাতিয়া নদীতে অপসারণ করা ধানের তুষ ও ছাই দ্রুত সরিয়ে নিয়ে নদী দূষণমুক্ত রাখার নির্দেশনা দেন।

Model Hospital

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন, চাঁদপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এবং মো. রহমত উল্লাহ। মোবাইল কোর্টে প্রসিকিউশন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, খাল, নদী ও জলাশয়ে শিল্পবর্জ্য, ধানের তুষ, ছাই কিংবা গরম পানি ফেলে পরিবেশ দূষণের কোনো সুযোগ নেই। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর নিয়মিতভাবে নজরদারি ও অভিযান পরিচালনা করছে।

তিনি বলেন, পরিবেশবিধি অমান্য করে কেউ খাল-নদী দূষণ বা ভরাটের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য অপসারণ ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হচ্ছে। পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের মোবাইল কোর্ট ও মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital