শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযুক্ত সেই স্বামী ২৪ ঘন্টার মধ্যেই রংপুর থেকে গ্রেপ্তার

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:০৮ পিএম
কচুয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযুক্ত সেই স্বামী ২৪ ঘন্টার মধ্যেই রংপুর থেকে গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ইনসেটে নিহত স্ত্রী

চাঁদপুরের কচুয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনার পর পলাতক আলমগীরকে ২৪ ঘন্টার মধ্যেই শনিবার গ্রেপ্তার করতে সক্ষম হয় কচুয়া থানা  পুলিশ।

অভিযোগ রয়েছে , প্রায় দুই বছর আগে অভিযুক্ত একই বাড়ির প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত প্রায়ই তার স্ত্রীকে (৩২) মারধর করতেন। সবশেষ শুক্রবার আলমগীর তার স্ত্রীকে গুরুতর আহত করেন বলেও অভিযোগ ওঠে।

এ সময় অভিযুক্তের হারালে তাকে প্রথমে সাচারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।  তবে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।ঘটনার পর থেকে আলমগীর পলাতক ছিলেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করে।

Model Hospital

তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত আলমগীর হোসেনকে মামলার নিয়োগকৃত কর্মকর্তা এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ  রংপুর থেকে গ্রেপ্তার করেছে।  অভিযুক্তকে কচুয়া থানায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য রবিবার আদালতে রিমান্ডের আবেদন করা হবে। অপর অভিযুক্ত প্রবাসীর ওই স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital