রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ‘অ্যাওয়ে স্কলার্স’র নতুন শাখার গ্র্যান্ড ওপেনিং: জাপানি ভাষা ও ক্যারিয়ার গড়ার নতুন দিগন্ত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:৪৩ পিএম
চাঁদপুরে ‘অ্যাওয়ে স্কলার্স’র নতুন শাখার গ্র্যান্ড ওপেনিং: জাপানি ভাষা ও ক্যারিয়ার গড়ার নতুন দিগন্ত
‎জাপানি ভাষা শিক্ষা এবং জাপানে নির্ভরযোগ্য ক্যারিয়ার গড়ার লক্ষ্য নিয়ে চাঁদপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ‘অ্যাওয়ে স্কলার্স’ (Away Scholars)।
‎
‎
২৭ জুন ২০২৬, শনিবার সকাল ১১:০০ টায় প্রতিষ্ঠানটির চাঁদপুর শাখার এই গ্র্যান্ড ওপেনিং (শুভ উদ্বোধন) অনুষ্ঠান সম্পন্ন হয়। নতুন যাত্রা ও নতুন সম্ভাবনার এই শুভক্ষণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‎
‎
ডিজিটাল মার্কেটার মো. জয়নাল আবেদীন-এর প্রাণবন্ত সঞ্চালনা এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মো. তারেক রেজা মোল্লা। তিনি চাঁদপুরের তরুণ সমাজকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
‎
‎
এরপর প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও পথচলা নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন বিজনেস ডিরেক্টর এস.কে. সিহাব।জাপানে উচ্চশিক্ষা, ভিসা প্রসেসিং এবং ক্যারিয়ার গড়ার সঠিক দিকনির্দেশনা ও গাইডেন্সমূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জেনারেল ম্যানেজার জুরায়ের বাপ্পী। সবশেষে, উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমাপনী বক্তব্য দেন অ্যাওয়ে স্কলার্স-এর চেয়ারম্যান বাবুল মোল্লা জাহিদ।
‎
‎
অনুষ্ঠানে অনন্য অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তাজুল মোল্লা, নুর নবী, জিসান আহমেদ, আবু সুফিয়ান হেলাল, এডভোকেট সালমা আক্তার, রাহিমুল ইসলাম, শাহরিয়ার হোসেন এবং মোহাম্মদ আল-আমিন সায়েমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎
বক্তারা আশা প্রকাশ করেন, এই শাখা চালুর মাধ্যমে চাঁদপুরের শিক্ষার্থীরা এখন সহজেই জাপানি ভাষা শিখে সরাসরি জাপানে নিজেদের ক্যারিয়ার গড়ার বিশ্বস্ত সুযোগ পাবে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।