শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ ৮ জনের

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:৪৭ পিএম
চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ ৮ জনের

চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচনে দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণে মোট ০৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২৯জুন) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণ শেষ হওয়ার পর এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নিবন্ধক জেলা সমবায় কার্যালয় মোহাম্মদ বিল্লাল হোসেন।

চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিমিটেড এর দ্বিতীয় দিনের মনোনয়নপত্র সংগ্রহকারী ০৮ জন হলেন বর্তমান সহ-সভাপতি হুমায়ুন কবির স্বপন তিনি এবার সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেন, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ তিনি পূনরায় সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন, বর্তমান কোষাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান ভুইয়া তিনি এবার সহ-সভাপতি পদে মনোনয়নপত্র সংরহ করেন, বর্তমান সদস্য মোঃ আলমগীর, মোঃ জাকির খান, মোঃ রুহুল আমিন, সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়াও সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোঃ সোহেল রানা, মোঃ শাহজাহান পাটওয়ারী।

সার্বিক বিষয়ে চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, তফসিল অনুযায়ী মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিন। মঙ্গলবারে
মনোনয়নপত্র বিতরণের পরিমাণ বাড়তে পারে।

Model Hospital

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।