বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে দলিল লিখক সমিতির নির্বাচনে ১৭ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ৪:২৮ পিএম
শাহরাস্তিতে দলিল লিখক সমিতির নির্বাচনে ১৭ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির চিতোষী সাব-রেজিষ্টার অফিসের দলিল লিখক সমিতির নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের শেষদিনে সভাপতি পদে ৫ জন, সম্পাদক পদে ৪ জন সহ ১৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো: শফিকুর রহমান ও সদস্য সচিব আবদুর রশিদ পাটোয়ারী জানান, দলিল লিখক সমিতির নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের শেষদিনে সভাপতি, সম্পাদক , সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, কোষাদক্ষ, ও দফতর সম্পাদক পদে ১৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বিভিন্ন পদে কিছু প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আমরা আগামী ২৯ মার্চ একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিব, ইনশাআল্লাহ।

এদিকে সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন হাজী জাবেদ হোসেন, মো: মোশারফ হোসেন, মো: ফজলুল হক, মো: হেলাল উদ্দিন, আলী হোসেন, সাধারন সম্পাদক পদে ফরম সংগ্রহ করেছেন মো: জসিম উদ্দিন, আরিফুর রহমান, সাইফুল ইসলাম, মো: ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক পদে ফরম সংগ্রহ করেছেন শাহাবুদ্দিন সুমন, ইসমাইল হোসেন, আরিফ মহিউদ্দিন, মনির হোসেন, কোষাদক্ষ পদে মো: ওমর ফারুক, শাহাদাত হোসেন মানিক, গৌতম কুমার মজুমদার, প্রচার সম্পাদক পদে আবদুল মমিন, দপ্তর সম্পাদক পদে মো: আক্তার হোসেন।

Model Hospital

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পএ জমাদানের শেষ দিন ১৩ ও ১৪ই মার্চ রবি ও সোমবার, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিন ১৫ ও ১৬ ই মার্চ মঙ্গল ও বুধবার, ভোট গ্রহনের তারিখ ২৯ মার্চ মঙ্গলবার ধার্য্য করা হয়েছে।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন- সচিব মো: খোরশেদ আলম, সদস্য আবু বকর সিদ্দিক, সিরাজুল ইসলাম , নুরুল হক, এমরান হোসেন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital