শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুর রোটারেক্ট ক্লাবের আয়োজনে জোবাইদা বালিকা উবিতে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:৩৬ পিএম
চাঁদপুর রোটারেক্ট ক্লাবের আয়োজনে জোবাইদা বালিকা উবিতে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

চাঁদপুর রোটারেক্ট ক্লাবের আয়োজনে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৬ উদদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুর রোটারেক্ট ক্লাবের আয়োজনে সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের  উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৬ উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
৯জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে চাঁদপুর  রোটারী ক্লাবের  আই পিপি রোটারিয়ান মোস্তফা ফুল মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপন কর্মসূচীর ঘোষনা করেছেন।  কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর  রোটারেক্ট  ক্লাবের উদ্যোগে আজকে এ বিদ্যালয়ে গাছের চারা রোপন করা হয়েছে এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আমি রোটারী ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছের চারা রোপণ করে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করতে পার। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন  উদ্যোগ বৃক্ষরোপন করা হচ্ছে। শিক্ষার্থীরা অন্তত একটি করে গাছ রোপণ করতে পার।  আজকের এই কর্মসূচীটি খুবই গুরুত্বপূর্ণ। গাছ আমাদের পরিবেশ এর ভারসাম্য রক্ষা করে। সরকারের পরিকল্পনা সকলে মিলেই বাস্তাবায়ন করতে হবে। আজকে যারা চাঁদপুর থেকে এসেছেন তাদের ধন্যবাদ জানাই। এ কর্মসূচির মাধ্যমে একটি সবুজ শ্যামল বাংলাদেশ গড়তে হবে।
উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও রোটারেক্ট ক্লাবের সচিব রিসান রাকিব (মাহবুব) এর পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, রোটারেক্ট ক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান গোপাল সাহা, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, চাঁদপুর রোটারি ক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান গোপাল সাহা, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবির প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, চাঁদপুর রোটার‍্যাক্ট ক্লাবের পিপি আজিজুল হাকিম, সভাপতি বেবীন্টন দাস কিরণ, সচিব রিশান রাকিব, ট্রেজারার নূরে আলম নিরব, ক্লাব সার্ভিস ডিরেক্টর তাইয়্যেব হোসাইন, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সহকারি শিক্ষিকা মেহেরুন নেছা, সহকারি শিক্ষক মো: দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, সহকারি শিক্ষিকা মানছূড়া আক্তার, সহকারি শিক্ষক মো: আব্দুল মান্নান, সহকারি শিক্ষক প্রমথ সরকার, সহকারি শিক্ষিকা বিথী আক্তারসহ শিক্ষকবৃন্দগণ।
শুরুতে গাছ রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর রোটারি ক্লাবের আই পিপি রোটারিয়ান মোস্তফা ফুল মিঞা, সহ-সভাপতি রোটারিয়ান গোপাল সাহাসহ শিক্ষকবৃন্দগণ ও রোটারী ক্লাবের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর রোটারি ক্লাবের আই পিপি রোটারিয়ান মোস্তফা ফুল মিঞা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৩৫০টি গাছের চারা বিতরণ করা হয়।

শখ করে বাড়িতে পুষছিলেন বিষধর গোখরা, সেই সাপের ছোবলেই হাসপাতালে চাঁদপুরের কাঠমিস্ত্রি!

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
শখ করে বাড়িতে পুষছিলেন বিষধর গোখরা, সেই সাপের ছোবলেই হাসপাতালে চাঁদপুরের কাঠমিস্ত্রি!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শখ করে বাড়িতে বিষধর গোখরা সাপ পুষছিলেন স্থানীয় কাঠমিস্ত্রি ইকবাল হোসেন (৪৫)। সেই সাপের কামড়েই এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ভূঁইয়াকান্দি গ্রামে ঘটেছে এই ঘটনায়। রাতের সাড়ে ৯টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ইকবাল হোসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাপের কামড়ে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন ইকবাল। পরপর দুই ডোজ (২০ ভায়াল) অ্যান্টিভেনম দেওয়ার পর এখন তৃতীয় ডোজই রোগীর জীবন রক্ষায় শেষ চেষ্টা। ২৪ ঘণ্টার আগে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সাপটিকে খাবার দিতে বাক্স খুলেছিলেন কাঠমিস্ত্রির ইকবাল। তখন হঠাৎ করেই সাপটি তার হাতে কামড় দিলে অসুস্থ হয়ে পড়া ইকবালকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা ও লক্ষণ দেখে এটি বিষধর সাপের কামড় চিহ্নিত হলে দ্রুত অ্যান্টিভেনম প্রথম ডোজ (১০ ভায়াল) দেওয়ার ব্যবস্থা করা হয়।

Model Hospital

ইকবালের স্ত্রী রিনা আক্তার জানান, পাখি পালনসহ বিভিন্ন প্রাণী লালন-পালনের শখ তার স্বামীর। কয়েক মাস আগে বিল থেকে গোখরা সাপটি ধরে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিষধর সাপটি বাড়িতে না পুষতে রিনা বারবার নিষেধ করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধও হয়েছিল। তবে স্ত্রীর নিষেধ উপেক্ষা করে সাপটি পোষা অব্যাহত রাখেন ইকবাল। শেষ পর্যন্ত সেই সাপের কামড়েই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইকবাল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিন ইসতেহার জানান, তার অবস্থার উন্নতি না হলে ২য় ডোজ টিকা দেওয়া হয়। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। রোগীর অবস্থা আরও অবনতি হলে সর্বশেষ চেষ্টা হিসেবে ৩য় ডোজও দেওয়া লাগতে পারে। প্রতি ডোজে ১০ ভায়াল।