রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায়

মাদরাসায় হবে মাদকাসক্তদের পুনর্বাসন, থাকবে নামাজ ও কাউন্সেলিং : এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১০:০৮ পিএম
মাদরাসায় হবে মাদকাসক্তদের পুনর্বাসন, থাকবে নামাজ ও কাউন্সেলিং : এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১২জুলাই (রোববার) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদপুর আউটার স্টেডিয়াম মাঠকে খেলাধুলা করার উপযোগী করে দিতে হবে। এছাড়াও সব উপজেলা যত মাঠ আছে খেলাধুলা উপযোগী করতে হবে। এ বিষয়ে সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ ব্যবস্থা নিবেন। মাঠগুলোতে খেলাধুলা হলে সমাজ থেকে মাদক কমে আসবে। পুলিশ সুপার চাঁদপুরে নতুন এসেছে। সবাই মিলে তাকে সহযোগিতা করলে জেলা ভালো থাকবে।
বন্যার বিষয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বন্যার প্রভাব দেখা দিয়েছে। এ বিষয়ে সবাই সজাগ ও সতর্ক থাকতে হবে। কোন স্থানে বন্যার পানি কোন ভাবে যেন জমে না থাকে। প্রয়োজনে ড্রেনের ব্যবস্থা করে দিতে হবে, যেন পানি নেমে যেতে পারে। বন্যার জন্য ১০০ টন চাউল ও ৫ লাখ টাকা এসেছে বরাদ্দ। তা প্রস্তুত রাখতে হবে।
যানজট নিরসনের বিষয়ে তিনি বলেন, চাঁদপুর শহরের কয়েকটি মোড়ে ট্রাফিক জ্যাম নিত্যদিন লেগে থাকে। সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কের জায়গা প্রসস্ত করা হবে। যেসব সিএনজি ও অটোরিকশা গুলোর লাইসেন্স নেই, তা রাস্তায় চলতে দেওয়া হবে না। রেলওয়ে প্লাটফর্মে অবৈধ দোকান উচ্ছেদ করে যাত্রীদের চলাচল স্বাভাবিক করতে হবে। পুলিশ বক্সের পেছনে অবৈধ দোকান উচ্ছেদ করে সিএনজি রাখার ব্যবস্থা করতে হবে।
তিনি আরো বলেন, চাঁদপুরের কোন অলিগলিতে কোন ট্রাক্টর চলতে দেয়া হবে না। কারণ ট্রাক্টর রাস্তা-ঘাট নষ্ট করে ফেলে। এছাড়া ট্রাক্টরের কোন রেজিষ্ট্রেশন বা লাইসেন্স নেই। প্রয়োজন হলে ট্রক্টরের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দ করতে হবে।
তিন বলেন, চাঁদপুরে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হবে। যারা সেবন করে তাদের তালিকা করা হবে। সমাজ থেকে মাদককে নির্মূল করা হবে। অভিযান আরো জোরদার করতে হবে।পাইলট প্রকল্প হিসেবে দুটি মাদরাসায় দুটি কক্ষে মাদক সেবনকারীদের হেফাজতে রাখা হবে। সেখানে তারা ছাত্রদের সাথে নামাজ পড়বে। সেখানে তাদের খাবার দেওয়া হবে। তাদের মাদকের কুপল সম্পর্কে বুঝানো হবে। ম্যাজিস্ট্রেট, পুলিশ, ডাক্তারসহ বিভিন্ন প্রশাসনের কর্মকতারা মনিটরিং করবেন। এ ব্যাপারে আর্থিকসহ সব ধরণের সহযোগিতা আমি করবো। সমাজ থেকে মাদক নির্মূল করা হবে।
রথযাত্রার বিষয়ে এমপি বলেন, হিন্দু সম্প্রদায়ের রথযাত্রাকে সামনে নিয়ে নিষিদ্ধ ঘোষিত দল বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। চাঁদপুরো কোন মব হতে দিব না।
সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভায় চাঁদপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমার পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এ কে এম সলিম উল্যাহ সেলিম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জজ কোর্টের পিপি অ্যাড. কোহিনূর বেগম, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা, চাঁদপুর সমাজসেবা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মুফতি সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরা বেগম চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।