বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ মার্চ, ২০২২, ৪:৩২ পিএম
চাঁদপুর জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

গাজী মোঃ ইমাম হাসান : উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে চাঁদপুর জেলা সিএনজি চালিত অটো, ট্যাক্সি ও ট্যাক্সিকার সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-চট্ট-২৫০৩) এর ২০২২-২৪ সালের নির্বাচন।

শনিবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৭টি পদে মধ্যে ৯টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় বাকি ৮টি পদে ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এসময় ২৯১০ জন ভোটারের মধ্যে ১২৬৭ ভোটার ভোট প্রদান করেছে।

নির্বাচন চলাকালীন সময়ে ভোটকেন্দ্র চাঁদপুর শহরের বিটি রোডস্থ ষোলঘর আর্দশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন আনন্দ আর উদ্দীপনা বিরাজ করেছিল। চাঁদপুর জেলা সিএনজি চালিত অটো, ট্যাক্সি ও ট্যাক্সিকার সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচনে কমিশনারের দায়িত্বে পালন করেন পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাড. কবির হোসেন চৌধুরী। সহাকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. মিজানুর রহমান ভূঁইয়া ও মো. আলম খান। এছাড়াও নির্বাচন চলাকালীন সময়ে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা শ্রম অধিদপ্তরের কর্মকর্তা তাজুল ইসলাম ও এমরান হোসেন।

দুপুরে নির্বাচনী স্থান পরিদর্শনে আসেন চাঁদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, যুবলীগ নেতা পলাশ, সেলিম মাল, আবুল হাসানাত নয়ন, মামুন মালসহ আরো অনেকে।

Model Hospital

নির্বাচনে প্রার্থীরা হলো- সভাপতি পদে কাজী শাহরিয়ার হোসেন ওমর ফারুক (হারিকেন) ও মো. বাবুল খান (ছাতা)। কার্যকরী সভাপতি পদে মো. সফিক গাজী (সাইকেল) ও মো. জহিরুল ইসলাম পাটওয়ারী (টেবিল ফ্যান)। সিনিয়র সহ-সভাপতি পদে মো. মিন্টু বেপারী (মোমবাতি) ও মো. আশাদুল মিজি (আপেল)। সহ-সাধারণ সম্পাদক পদে মো. আবুল কালাম ভুট্টু (ডালিম) ও মো. সুমন প্রধানিয়া (চশমা)। সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু তাহের মিজি (রিক্সা) ও মান্নান মোল্লা রাজু (ফুটবল)। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মাসুদ গাজী (ব্যাট) ও মো. তোফাজ্জল হোসেন (ভ্যানগাড়ি)। সড়ক ও লাইন সম্পাদক পদে মো. তাইজ উদ্দিন হাওলাদার (কবুতর) ও মো. আলমগীর (মোরগ)। কার্যকরী সদস্য পদে মো. ইয়াছিন লিটন (মই) ও মো. ছোবান খান (বই)।

এছাড়াও বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি (১) পদে আব্দুল লতিফ খান, সহ-সভাপতি (২) পদে ফয়সাল, সাধারণ সম্পাদক পদে মো. সলিম গাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর হোসেন পাঠান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. দেলোয়ার হোসেন খান, অর্থ সম্পাদক পদে মো. রিপন হোসেন, প্রচার সম্পাদক পদে মো. সবুজ মিয়া, দপ্তর সম্পাদক পদে মো. শামীম মিজি ও কার্যকরী সদস্য (২) পদে মো. মহসিন মিজি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital