বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার মেধাবী সামিহা আক্তার নুহার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১০:৫০ পিএম
কচুয়ার মেধাবী সামিহা আক্তার নুহার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে চাঁদপুরের কচুয়া উপজেলার মেধাবী শিক্ষার্থী সামিহা আক্তার নুহা। তার এই কৃতিত্বে পরিবার, বিদ্যালয় ও এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

​সামিহা  কচুয়ার ৭৪নং নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবারের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধার স্বাক্ষর রাখে। তার এই গৌরবজনক সাফল্যে নুহার শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

​সামিহার বাবা কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিনের একমাত্র কন্যার সাফল্যে আনন্দিত। তিনি বলেন, নুহার এই অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক পাঠদান ও সঠিক দিকনির্দেশনা, পরিবারের সদস্যদের অকুন্ঠ সমর্থন এবং শুভানুধ্যায়ীদের দোয়া ও উৎসাহ বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

​ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে সামিহা আক্তার নুহা জানায়, আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে দেশ ও জাতির কল্যাণে একজন সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠাই তার স্বপ্ন। সে তার এই অর্জনে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সবার কাছে দোয়া কামনা করেছে।

Model Hospital

​এদিকে, নুহার এই অসাধারণ সাফল্যের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক সমাজ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।