বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাতীয় সাংবাদিক সংস্থার নবাগত কমিটির মাদকবিরোধী ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:০৫ পিএম
জাতীয় সাংবাদিক সংস্থার নবাগত কমিটির মাদকবিরোধী ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি

‘মাদককে না বলি, সবুজে দেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার নবাগত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই ২০২৬) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব ভবনের এলিট চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আবদুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যরা বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। সে সাথে মাদকবিরোধী ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হয়। সে লক্ষ্যে সংগঠনটি চাঁদপুর শহরের বিভিন্ন
পাড়া-মহল্লায় মাদকবিরোধী ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে।

বক্তারা বলেন, মাদক সমাজের জন্যে একটি নীরব অভিশাপ। এটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। অন্যদিকে বৃক্ষ আমাদের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়তে যেমন মাদকমুক্ত প্রজন্ম প্রয়োজন, তেমনি প্রয়োজন সবুজে ঘেরা একটি নিরাপদ পরিবেশ। এ কর্মসূচির মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে উদ্বুদ্ধ করা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জিএম আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক মো. শওকত করিম, সম্পাদক আলী আশরাফ ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. রাসেল গাজী, অর্থ সম্পাদক সোহাঈদ খান জিয়া, সিনিয়র কার্যকরী সদস্য আব্দুল গনি প্রমুখ।
উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মো. সবুজ গাজী, ক্রীড়া সম্পাদক কাজী আজিজুল হাকিম নাহিন, কার্যকরী সদস্য মো. আল-আমিন, ওমর শরীফ, আরিফুর রহমান, মো. রাব্বী ঢালী ও সাধারণ সদস্য মো. সোহেল মিজি, বোরহান সাইফসহ অন্যান্য গণমাধ্যমকর্মী।

Model Hospital

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন এবং চাঁদপুরের সাংবাদিক মিয়া মো. আব্দুল  খালেকসহ মৃত সাংবাদিকদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন সংগঠনের সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।