বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার কারখানা পুড়ে ছাই

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ১:৫৮ পিএম
চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার কারখানা পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তুলা তৈরীর কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। ১০ নভেম্বর বুধবার দুপুরে চাঁদপুর পৌরসভা ১৩নং ওয়ার্ড দক্ষিণ তরপুরচন্ডী এলাকার চাঁদপুর সেতুর উত্তর পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনায় পুড়ে যাওয়া গোডাউনের মালিক মো. বিল্লাল মিজি। তিনি সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে।

কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, তারা সকাল থেকেই কারখানায় কাজ করতে ছিলেন। এসময় জুট থেকে তুলা তৈরি করা মেশিনে হঠাৎ একটি লোহার টুকরা চলে আসে এবং তা মেশিনের সাথে সংঘর্ষ বেঁধে স্পার্কের মাধ্যমে তুলায় আগুন লেগে যায়।

কিছু বুঝে উঠার আগেই আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। তারা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম না হলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আস্তে আস্তে কারখানায় থাকা সকল মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

Model Hospital

কারখানার মালিক মোঃ বিল্লাল মিয়া জানান, গত ৮ থেকে ১০ দিন আগে তুলা বানানোর জন্য প্রায় ৮ লাখ টাকার জুট কাপড় নিয়ে এসেছিলেন তিনি এবং সর্বশেষ গত পরশু আরো ১৫ লাখ টাকার কাপড় নিয়ে আসেন। মেশিন পত্র সহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেন ভুক্তভোগী বিল্লাল মিজি।

ভুক্তভোগী বিল্লালের ছোট ভাই আলী আহম্মেদ স্বপন মিজি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার তুলা ও জুটের কাপড় এবং মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এঘটনায় আমার ভাই অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। তদন্ত সাপেক্ষে তা জানা যাবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital