হার মানল জীবন, ক্যান্সারে নিভে গেল ফরিদগঞ্জের ফরিদ পাটওয়ারীর প্রদীপ
এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:১০ পিএম
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির নেতা ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক রাজু পাটওয়ারীর ছোট ভাই আলহাজ্ব মো. ফরিদ পাটওয়ারী (৪০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি অবসরপ্রাপ্ত সুবেদার মেজর বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম পাটওয়ারীর ছেলে। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাত ৩টার দিকে চাঁদপুর শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, চার ভাই, দুই বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টায় নিজ বাড়ি পূর্ব ভাওয়াল পাটওয়ারী (খাসের বাড়িতে) জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
ফরিদ পাটওয়ারীর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।





