বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় দিঘির পাড় ধসে বসতভিটা বিলীনের পথে, ঝুঁকিপূর্ণ অবস্থায় জীবনযাপন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১১:২৭ পিএম
কচুয়ায় দিঘির পাড় ধসে বসতভিটা বিলীনের পথে, ঝুঁকিপূর্ণ অবস্থায় জীবনযাপন

কচুয়ায় বসতভিটা হারিয়ে দিঘীরপাড়ে মাথায় হাত দিয়ে বসে আছে অসহায় বিলকিস বেগম।

কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কাদিরখিল গ্রামে একটি দিঘিতে অপরিকল্পিতভাবে মাছ চাষের কারণে পাড় ধসে বসতভিটা বিলীনের মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন শাহ আলম মিয়ার পরিবার। অসহায় ওই পরিবারের সদস্যরা প্রশাসন ও দেশবাসীর কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।

রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৮ একর আয়তনের দিঘির পাড় ভেঙে শাহ আলম মিয়ার বাড়ির একটি অংশ দিঘিতে বিলীন হয়ে গেছে। রান্নাঘর, টয়লেট, বসতঘরের অংশ এবং কয়েকটি গাছপালা ধসে পড়েছে। পরিবারটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

শাহ আলমের স্ত্রী বিলকিস বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে খুব কষ্টে আছি। এই বসতভিটা ছাড়া আমাদের আর কোনো জায়গা নেই। দিঘির পানি কমানোর পর পাড় ভেঙে আমাদের ঘরবাড়ি দিঘিতে তলিয়ে গেছে। অনেক অনুরোধ করেও কোনো সহযোগিতা পাইনি। এখন আমরা কোথায় যাব?”

স্থানীয়দের অভিযোগ, তিন বছরের জন্য ইজারা দেওয়া দিঘিটিতে অপরিকল্পিতভাবে মাছ চাষের কারণে প্রতিবছর পাড় ধসে আশপাশের বসতবাড়ি, গাছপালা ও বিভিন্ন স্থাপনার ক্ষতি হচ্ছে। বিষয়টি একাধিকবার পরিচালনা কমিটিকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি

Model Hospital

এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় শাহ আলমের বসতঘরের অবশিষ্ট অংশও ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে দিঘির পরিচালনা কমিটির সভাপতি সাহেব আলী সিকদার বলেন, “দিঘির পরিচালনায় একাধিক ব্যক্তি দায়িত্বে রয়েছেন। ইজারার অর্থও সবাই ভাগ করে নেন। আশপাশের মানুষের ক্ষয়ক্ষতির জন্য আলাদা কোনো তহবিল বা ব্যবস্থা আমাদের নেই।”

ক্ষতিগ্রস্ত পরিবারটি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, ক্ষয়ক্ষতির তদন্ত এবং বসতভিটা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital