বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সাংবাদিকদের সাথে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১১:৩৭ পিএম
কচুয়ায় সাংবাদিকদের সাথে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা

কচুয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা বক্তব্য রাখছেন সভাপতি খাইরুল আবেদীন স্বপন।

কচুয়া সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপনের সভাপতিত্বে কচুয়া বিশ্বরোর্ডস্থ তাঁর নিজ কার্যালয়ে এই মতবিনিময় সভা করা হয়।

সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও কচুয়া পৌরসভার সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, বিএনপির কচুয়া উত্তর অঞ্চলের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, কচুয়া পৌর বিএনপি’র সভাপতি বিলাল হোসেন মজুমদার ও বিএনপি নেতা মুজিবুর রহমান।

সভাপতির বক্তব্যে খায়রুল আবেদীন স্বপন বলেন, আদর্শ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বিকল্প নেই। কচুয়ার সন্তান শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সুশিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠান নিশ্চিত করতে তিনি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর সময়োপযোগী নেওয়া বলিষ্ঠ পদক্ষেপে কিছু স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অনেক অছাত্রকে তাঁর বিরুদ্ধে আন্দোলনে নামিয়ে দিয়েছে, চালিয়ে যাচ্ছে নানা অপপ্রচার ।

যেটা অত্যন্ত লজ্জা ও ধীক্কার  জনক। তিনি এসব ষড়যন্ত্রমূলক আন্দোলন ও অপপ্রচারের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ  সংবাদ পরিষদের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, শিক্ষা মন্ত্রী নির্দেশে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শতভাগ কৃতকার্য হওয়ার লক্ষ্যে কচুয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি গন দায়িত্ব নিয়েছেন। তাঁর এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital