বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাব কতৃক প্রতিষ্ঠিত উদয়ন শিশু বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১১:৩৯ পিএম
চাঁদপুর প্রেসক্লাব কতৃক প্রতিষ্ঠিত উদয়ন শিশু বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সোহেল রুশদীসহ কমিটির সদস্যবৃন্দ ও প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দগণ।

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী চাঁদপুর প্রেস ক্লাব কতৃর্ক প্রতিষ্ঠিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন শিশু বিদ্যালয়ের ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
১৯জুলাই (রবিবার) বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চাঁদপুর চেম্বার অব কর্মাসের সভাপতি সুভাষ চন্দ্র রায়, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদীসহ কমিটির সদস্যবৃন্দ ও প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ।
পরে সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককের কার্যালয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও চাঁদপুর চেম্বার অব কর্মাসের সভাপতি সুভাষ চন্দ্র রায়।
এ সময় সভায় অংশগ্রহন করেন, বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন,সহ-সভাপতি  তমাল কুমার ঘোষ,যুগ্ম সাধারণ সম্পাদক এম এ লতিফ,সদস্য  রহিম বাদশা, সদস্য মুনির চীেধুরী,  সদস্য  কাদের পলাশ, সদস্য গোপাল চন্দ্র সাহা, সদস্য পরেশ মালাকার, শিক্ষক প্রতিনিধি সদস্য জান্নাতুল ফেরদৌস, শিক্ষক প্রতিনিধি সোলাইমান হোসেন প্রমুখ।
সভায় বিদ্যালয়ের উন্নয়নের কাজ সম্পর্কে আলোচনা, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও নিয়মিত অভিভাবক সমাবেশ করার ব্যাপারে আলোচনা  করা হয়। বিদ্যালয়ের নামে ভূমি ও খাজনা নামকরণ বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও কিন্ডারগার্টেন এসোসিয়েশন থেকে অত্র বিদ্যালয়ে বৃত্তি প্রাপ্ত-৩৭ জন ও প্রাথমিক বৃত্তি প্রাপ্ত-৬ জন সর্ম্পকে অবহিত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদ্যালয়ের গঠনতন্ত্র উপ-কমিটির অগ্রগতি ও আগামীতে বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেনীতে ভর্তি বৃদ্ধির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব আরোপ সহবিভিন্ন গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital