বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে বোয়ালিয়া বালিকা উবি'র শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এডহক কমিটির মতবিনিময়

অতীতে কি হয়েছে আমি জানতে চাইনা, এখন থেকে শুধু পড়ালেখা চাই : সফিকুল ইসলাম সাগর

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১০:০৮ পিএম
অতীতে কি হয়েছে আমি জানতে চাইনা, এখন থেকে শুধু পড়ালেখা চাই : সফিকুল ইসলাম সাগর

মতলব দক্ষিণে বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এডহক কমিটির সভাপতি সফিকুল ইসলাম সাগর।

মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এডহক কমিটির সভাপতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবারে (২০ জুলাই) সকাল সাড়ে  দশটায় বিদ্যালয় মিলনায়তনে মানসম্মত শিক্ষা ও পড়ালেখার মানোন্নয়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, এ বিদ্যালয়ে লেখাপড়ার মান ও পরীক্ষার রেজাল্ট সন্তোষজনক হয়নি। তাই আমি অতীতে কি হয়েছে তা আমি জানতে চাইনা। এখন থেকে চলবে শুধু মানসম্মত লেখাপড়া। শিক্ষা হলো যেকোনো জাতি উন্নয়নের মূল চাবিকাঠি। সঠিক ও মানসম্মত শিক্ষা ব্যক্তির জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটায়। যা অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই সামাজিক উন্নয়নের পথকে ত্বরান্বিত করে। শিক্ষা ও জাতীয় উন্নয়নের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। তাই ছাত্রীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে হবে। শিক্ষকদের দায়িত্বশীল হয়ে পাঠদান করাতে হবে। অভিভাবকদের সাথে যোগাযোগ রাখতে হবে এবং শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে মনিটরিং করতে হবে।
তিনি আরো বলেন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। বিনিময়ে চাই পরীক্ষার রেজাল্ট।
মতবিনিময় সভায় সহকারী শিক্ষক মো. কামাল উদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র দাস, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীল, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি মাওলানা মো, নাসির উদ্দিন, সহকারী শিক্ষক ফাতেমা আক্তারসহ শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে এডহক কমিটির সভাপতি মো. সফিকুল ইসলাম সাগরকে শিক্ষকবৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। অপরদিকে একই দিনে এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital