শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর শ্রী শ্রী কালিবাড়ি মন্দির কমিটি গঠনকল্পে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ মার্চ, ২০২২, ৫:৩০ পিএম
নারায়ণপুর শ্রী শ্রী কালিবাড়ি মন্দির কমিটি গঠনকল্পে আলোচনা সভা

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর শ্রী শ্রী কালিবাড়ি মন্দির পরিচালনা কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১২ মার্চ বিকেলে নারায়ণপুর শ্রী শ্রী কালিবাড়ি মন্দিরের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য বাবু নির্মল গোস্বামী।

মন্দির কমিটির সাবেক সভাপতি ডা. রতন কুমার দাসের সভাপতিত্বে এবং ডাঃ রাম চন্দ্র রায়ের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন, মতলব পৌরসভার সাবেক কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, ইউপি সদস্য শেখ ফজলুল করিম সেলিম, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গোলাম রাব্বানী, ছাত্রলীগ নেতা এবিএম মুসা তালুকদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ডা. মোহাম্মদ আলী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী, আওয়ামীলীগ নেতা শাখাওয়াত হোসেন প্রধান, যুবলীগ নেতা রাসেল প্রধানসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

Model Hospital

আলোচনা সভা শেষে নতুন কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত করেন ডা. রতন কুমার দাসকে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় বিশিষ্ট ব্যবসায়ী গনেশ চন্দ্রকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital