বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২, ইয়াবা ট্যাবলেট উদ্ধার

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১০:১৪ পিএম
মতলব দক্ষিণে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২, ইয়াবা ট্যাবলেট উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণে গ্রেফতারকৃত আসামীরা।

চাঁদপুরের মতলব দক্ষিণে মাদক ব্যবসায়ী ও চুরির মামলায় দুই জনকে গ্রেফতার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।
সোমবার (২০ জুলাই) গ্রেফতারকৃত আসামীদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার (১৯ জুলাই) রাতে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনায় মতলব পৌরসভার ২নং ওয়ার্ডের দগরপুর এলাকার স্থানীয় জনগণের সহযোগিতায় থানার এসআই মো. ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পৌরসভার উত্তর নলুয়া এলাকার মোখলেছ গাজীর ছেলে মো. নবীর হোসেনকে (৩৩) গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে একইদিন থানার এসআই জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের শান্তির বাজার এলাকা থেকে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামের হরমুজ আলী প্রধানের ছেলে মতলব দক্ষিণ থানায় চুরি মামলার আসামী নিরব হোসেনকে (৩৬) গ্রেফতার করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, অপরাধী কেউ পার পাবে না। অপরাধ নির্মুলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital