শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ভ্রাম্যমান আদালতে অনিয়মের দায়ে ৮ ফার্মেসিতে ৮৫ হাজার টাকা জরিমানা

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:২৭ পিএম
কচুয়ায় ভ্রাম্যমান আদালতে অনিয়মের দায়ে ৮ ফার্মেসিতে ৮৫ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভুমি মোঃ আবু নাছির।

​চাঁদপুরের কচুয়ায় বিশ্বরোড ও স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিভিন্ন ফার্মেসিতে অনিয়ম ও ড্রাগ লাইসেন্সবিহীন থাকায় ভ্রাম্যমান  আদালত পরিচালনা করা হয়। মঙ্গলবার ২১ শে (জুলাই)  ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ লঙ্ঘন করায় দায়ে  ৮টি মামলায় মোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ৮টি প্রতিষ্ঠান হলো – বিশ্বাস ফার্মেসী ২০,০০০ টাকা,​মিয়াজী ফার্মেসী ২০,০০০ টাকা, ​মা ফার্মেসী  ১০,০০০ টাকা, ​ছাত্তার ফার্মেসী ১০,০০০ টাকা, ​মহসিন ফার্মেসী ১০,০০০ টাকা, ​আব্দুল হাই ফার্মেসী ৫,০০০ টাকা, ​জোহরা ফার্মেসী ৫,০০০ টাকা, ​নিহাজ ফার্মেসী ৫,০০০ টাকা।

​এ বিষয়ে কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল বলেন, অনিয়ম ও আইন অমান্য করে কোনো অবস্থাতেই ব্যবসা পরিচালনা করতে দেওয়া যাবে না। ভেজাল, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং লাইসেন্স সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

​চাঁদপুরের ড্রাগ সুপার মো. গোলাম মোস্তফা বলেন, ঔষধ ও কসমেটিকস আইন অনুযায়ী প্রতিটি ফার্মেসিতে নিয়মতান্ত্রিকভাবে ওষুধ সংরক্ষণ ও বিক্রি করতে হবে।সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি রোধ এবং সঠিক মানের ওষুধ প্রাপ্তি নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

Model Hospital

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছির সহ ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital