বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে প্রবাসী ছেলের ঔষধ দিতে গিয়ে সড়কে প্রাণ গেল খাদিজা বেগমের

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১০:৪৮ পিএম
মতলবে প্রবাসী ছেলের ঔষধ দিতে গিয়ে সড়কে প্রাণ গেল খাদিজা বেগমের
চাঁদপুরের মতলব দক্ষিণে প্রবাসী ছেলের জন্য ঔষধ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন খাদিজা বেগম (৫৫) নামে এক মা।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের আমুয়াকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাদিজা বেগম মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খিদিরপুর মৃধা বাড়ির মৃত মান্নান মৃধার স্ত্রী।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খিদিরপুর মৃধা বাড়ির মৃত মান্নান মৃধার স্ত্রী মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের তাতুয়া ফকির বাড়ির সোবহানের কাছে যায় প্রবাসী ছেলের জন্য ঔষধ পাঠাতে। ঔষধ দিয়ে বাড়ি ফেরার পথে তাতুয়া আমুয়াকান্দা এলাকায় বেরিবাধে আসলে দ্রুতগতির একটি হাইস  গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন আহত খাদিজা বেগমকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুল ইসলাম রাজিব তাকে মৃত ঘোষণা করে।
মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
খিদিরপুর এলাকার আশেক আলী মোল্লা জানান, খাদিজা বেগম খুব ভাল মানুষ ছিলেন। অনেক কষ্ট করে তার ছেলেকে বিদেশে পাঠায়। সুখের মুখ দেখার আগেই ছেলের জন্য ঔষধ পাঠাতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন।
খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই সুমন চন্দ্র দাস হাসপাতালে এসে লাশের সুরতাল রিপোর্ট সংগ্রহ করেন। বাদী পক্ষে কোন অভিযোগ না থাকায় রাতেই খাদিজা বেগমের লাশ খিদিরপুর নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital