বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে আলআমিন আদর্শ মহিলা দাখিল মদ্রাসার শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ২:০২ পিএম
হাইমচরে আলআমিন আদর্শ মহিলা দাখিল মদ্রাসার শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে আলআমিন আদর্শ মহিলা দাখিল মাদরাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় মাদরাসার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব শাদাৎ হোসেন মাষ্টার।
অনুষ্ঠানে আদর্শ মহিলা দাখিল মাদরাসার সহকারি সুপার মাও. সিদ্দিকুর রহমানের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আলগী বাজার সিনিয়র আলিম মাদরাসা অধ্যক্ষ মো. জিল্লুর রহমান ফারুকি।
বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী জিএম ফজলুর রহমান।
এসময় তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড হতে পারে না। আমি মনে করি সু-শিক্ষাই জাতির মেরুদন্ড। কারন বড় বড় সার্টিফিকেট অর্জন করলেই সে মানুষের মত মানুষ হয় না। তার মধ্যে মনুষত্ব থাকতে হবে। তার বিবেককে সঠিক ভাবে কাজে লাগাতে হবে। দেশ ও দেশের স্বার্থে তার শিক্ষাকে কাজে লাগাতে হবে। সেই ব্যক্তি দেশ ও দেশের মানুষের উপকারে আসে যে সু-শিক্ষায় শিক্ষিত হতে পারে। তাই তোমাদেরকে সু- শিক্ষা অর্জন করতে হবে। আমি আশা করবো তোমরা যে শিক্ষাটুকু এ মাদরাসা থেকে অর্জন করেছ তা মানুষের কল্যানে, ইহকাল ও পরকালের জন্য কাজে লাগাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ব্যাংক কর্মকর্তা শাহিন শাহ, আলআমিন আদর্শ মহিলা দাখিল মাদরাসার সুপার মাও. মো. হাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাব, হাইমচর আহ্বায়ক ফারুকুল ইসলাম, মাদরাসার শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, মাও. শহিদুল্লাহ, মাষ্টার শাহআলম, মাও. মনির হোসেন।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন,ফেরদৌসী আক্তার লুবানা, অধ্যায়নরত ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন, মারিয়া বিনতে হাফিজ। আলোচনা সভা শেষে বিদায়ী পরিক্ষার্থীদের সাফল্য কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাও.জিল্লুর রহমান ফারুকি।
এসময় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital